প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ০৯:৩৩ এএম
          --- ৫৫ মিনিট আগে
Ad

আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

অ- অ+
আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
আজ সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নেপালের সৌন্দর্য’ শীর্ষক নেপাল-বাংলাদেশ যৌথ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: বাসস
Ad

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের ফটোজার্নালিজমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফটো সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

তিনি উল্লেখ করেন, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার দ্রুত বিস্তারের কারণে সংবাদ পরিবেশনায় আলোকচিত্রের গুরুত্ব অনেক বেড়ে গেছে।

এ কারণে, প্রতিমন্ত্রী উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ফটো সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন।

আজ বৃহস্পতিবার সকালে, জাতীয় প্রেসক্লাবে ‘নেপালের সৌন্দর্য’ শীর্ষক নেপাল-বাংলাদেশ যৌথ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা উল্লেখ করেন।

নেপাল ফোরাম অফ ফটোজার্নালিস্টস (এনএফপিজে) ও বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন সংবাদ পড়ার আগে ছবি দেখে আকৃষ্ট হই, তবে আমাদের দেশের ফটো সাংবাদিকদের ব্যবহৃত যন্ত্রপাতি এবং ক্যামেরা অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক মানের তুলনায় আধুনিক নয়।

তিনি আরও যোগ করেন, ‘উন্নত প্রশিক্ষণ ও আধুনিক এডিটিং প্যানেল ব্যবহারের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করতে হবে।’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ লক্ষ্যে মন্ত্রণালয় এবং ব্যক্তিগতভাবে সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে ফটো সাংবাদিকদের অসামান্য অবদানের কথা স্মরণ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ফটো সাংবাদিকরা ইতিহাসের সাক্ষী হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন।

বিবিসিতে ১৬ বছর আইটি ও ব্রডকাস্টিং বিভাগে কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করে, ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ফটোগ্রাফির প্রতি আমার ব্যক্তিগত গভীর আগ্রহ রয়েছে। আমি সব সময় সাংবাদিকদের পাশে আছি এবং তাদের উন্নতির জন্য কামনা করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া বলেছেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও পর্যটন বিকাশে সহায়ক হবে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিপিজেএ’র সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রওনাক হোসেন।

প্রদর্শনী উপলক্ষে নেপালের এনএফপিজেএ’র একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি প্রদীপ রাজ ওনতা। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি লেখা বাহাদুর শ্রেষ্ঠ (সাগর), সাধারণ সম্পাদক ঘনশ্যাম শ্রেষ্ঠ, সম্পাদক প্রবীন কুলুং রাই, কেন্দ্রীয় সদস্য মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগাল ও অনুপ প্রধান এবং সাধারণ সদস্য রাম শরণ মহারজান (লেন্সম্যান)।

এছাড়া, নেপালের পোখরা শাখার সম্পাদক প্রেম বাহাদুর থাপা ও সিন্ধুলি শাখার চেয়ারম্যান উদ্ধব কুমার শ্রেষ্ঠও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে, নেপালের বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের ওপর ধারণকৃত বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হয়।

প্রতিমন্ত্রী ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন এবং চিত্রকর্মগুলো ঘুরে দেখেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

আজ রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় পুনরায় ইলিশ ধরা শুরু

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তীতে হত্যা ও গুমসহ ১,৮৫৫ মামলা দায়ের: আসাদুজ্জামান

আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বোরহানউদ্দিনে বৃদ্ধের ওপর নৃশংস হামলা: নেপথ্যে ওয়ারেন্টভুক্ত স্কুল শিক্ষক!

নেশার টাকার জন্য যুবক বিক্রি করলেন বসতঘরের বেড়া!

ঢাকায় মহাসমাবেশ: ১১ দলীয় জোটের নতুন কর্মসূচিতে গণভোটের দাবি বাস্তবায়নের আহ্বান

বুদ্ধিমত্তা বৃদ্ধির সহজ উপায়: মেধা বিকাশের কার্যকর কৌশল জানুন

১০

আইপিএল এখন 'বড় ব্যবসা', সমান লড়াইয়ের আশা করা বোকামি: মুরালিধরন

১১

ঢাকায় পুরনো বাসে নতুন ভাড়ার প্রতারণা: যাত্রীদের অসহনীয় ভোগান্তি

১২

ইরান সংকটের প্রেক্ষাপটে ট্রাম্পের জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর সতর্কতা

১৩

‘আওয়ামী শৈলী’ দেশের উন্নয়নে নতুন সম্ভাবনার সূচনা: সংসদে রফিকুল ইসলাম খান

১৪

নড়াইলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫

আওয়ামী আমলে গুম-খুন ও নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী

১৬

চাবাহার বন্দর কি ভারতের হাতছাড়া হচ্ছে?

১৭

শ্রীপুরে গরুর মাংস নামে ঘোড়ার মাংস বিক্রি: আটক ১,

১৮

কলাপাড়ায় দুই দিনে বজ্রপাতে ২৯ গরুর মৃত্যু: নিঃস্ব ২৩ কৃষক

১৯

সাকিবের প্রত্যাশা: বিসিসিআই ও বিসিবির সম্পর্কের উন্নয়ন

২০
Ad
Ad
Katha Expert