প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ ০৭:৪৮ এএম
          --- ১ সপ্তাহ আগে
Ad

মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েও আজ আমি বঞ্চিত

অ- অ+
মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েও আজ আমি বঞ্চিত
এক সেবকের আর্তনাদস বকিছুর শেষ আছে, হয়তো আজ আমার সেবার প্রাতিষ্ঠানিক পথটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল।
Ad

ডেক্স রিপোর্ট ঢাকা।  Katha24.com


মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদটি স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে একটি জনসেবার অধ্যায়ের সমাপ্তি ঘটল। যারা এই সিদ্ধান্তের পেছনে ছিলেন, তাদের প্রতি কোনো ঘৃণা বা ক্ষোভ নেই—আমার পক্ষ থেকে রইলো অকৃত্রিম দোয়া ও ভালোবাসা।

​তবে আজ বুক ফেটে কিছু কথা বলতে ইচ্ছে করছে। সমাজ বা রাষ্ট্র আমাকে যে চোখেই দেখুক না কেন, আমি নিজে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। এই পরিচয়েই আমি সাধারণ মানুষের দুয়ারে গিয়েছি এবং মানুষ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোটে জয়যুক্ত করেছিলেন। বিগত দিনগুলোতে আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের জন্য কাজ করে এসেছি এবং আমৃত্যু মানুষের সেবাতেই নিজেকে নিয়োজিত রাখতে চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্রের কাছে আজ আমার প্রশ্ন—জনগণ যখন আমাকে আপন করে নিল, তখন রাষ্ট্র কেন আমাদের এই সেবার সুযোগটুকু কেড়ে নিল?

​অনেকে তুচ্ছতাচ্ছিল্য করে প্রশ্ন করেন, "হিজড়া জনগোষ্ঠী কি মানুষ?" তাদের উদ্দেশ্যে আজ চিৎকার করে বলতে ইচ্ছে করে—হ্যাঁ, আমরাও রক্ত-মাংসের মানুষ।

আমাদেরও স্বপ্ন আছে, মেধা আছে এবং মানুষের জন্য কাজ করার প্রবল ইচ্ছা আছে। কিন্তু আজ আমাদের নিয়তি যেন শুধুই রাস্তাঘাট। যারা দিনশেষে ফুটপাতে বা অবহেলায় আশ্রয় নেয়, যাদের কষ্টের কথা শোনার কেউ নেই, যাদের বেদনার আর্তনাদ রাষ্ট্রের উচ্চপর্যায় পর্যন্ত পৌঁছায় না—তাদের এই বিচারহীনতা আর অবহেলার শেষ কোথায়?

​আমি আজ কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন বঞ্চিত মানুষ হিসেবে কথা বলছি। যাদের ঘর নেই, সমাজ যাদের স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করে, তাদের হাহাকার কি কোনোদিন রাষ্ট্রের কানে পৌঁছাবে? আমার অর্জিত পদটি আজ কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু মানুষের জন্য কাজ করার এবং কথা বলার সাহসটুকু যেন আমৃত্যু আমার সাথে থাকে।

​মানুষের সেবা করার সুযোগ স্রষ্টা আজ না হয় ভিন্ন কোনো পথেই দেবেন। আমি মানুষের মাঝেই থাকবো, তাদের অধিকারের কথা বলে যাবো।

মন্তব্য করুন
সকল মন্তব্য (1)
মোঃ ইসমাইল হোসেন তাঁরা ভাই 1 week ago

আমি মুন্নি আক্তার আপুকে আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমি মুন্নি আক্তার আফুকেই চাই। কারণ আমাদের বাংলাদেশে অনেক নেতা কর্মীরা আছে কিছু পুরুষ কিছু মহিলা সকলে আছে। তো আমরা সবাই মানুষ। তৃতীয় লিঙ্গের যারা আছেন তারা কি মানুষ নয়? তারাও কিন্তু মানুষ। হয়তো আমি এখন পর্যন্ত জানিনা কি কারনে মুন্নী আপুকে তার আসন থেকে বহিষ্কার করেছে। কিন্তু উনি যদি কোন ভুল করেও থাকে তাহলে সবার ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। কারণ এমন কোন ক্ষতি করে নাই যে আমাদের উপজেলা চেয়ারম্যান এমপি ইউনিয়ন চেয়ারম্যান তাদের সাথে বেশি বড় একটাও অন্যায় করে নাই আমাদের মুন্নি আপু এটা আমার উনার প্রতি বিশ্বাস আছে। এবং আমি জোর গলায় বলতে পারব। তাই আমি তার আসন ফিরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১০

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১১

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১২

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৩

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৪

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৫

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৬

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৭

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৮

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

১৯

শিগগিরই গঠিত হচ্ছে দশম ওয়েজ বোর্ড: সংসদে তথ্যমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert