প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ০৬:৪২ এএম
          --- ১ ঘন্টা আগে
Ad

কারো ছোট ভাই হিসেবে সংসদে আসিনি ॥ দুর্নীতির প্রমাণ দিন: নাহিদ ইসলাম

অ- অ+
কারো ছোট ভাই হিসেবে সংসদে আসিনি ॥ দুর্নীতির প্রমাণ দিন: নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির অভিযোগের প্রমাণ জাতীয় সংসদে উপস্থাপনের জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন।
Ad

অন্তর্বর্তী সরকারের সময় ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ জাতীয় সংসদে উপস্থাপনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদে এসেছেন, কারো ‘ছোট ভাই’ হিসেবে নয়।

গতকাল মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে একই অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং নাহিদ ইসলামসহ তরুণ সংসদ সদস্যদের ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেন। এরই কড়া জবাব দেন বিরোধীদলীয় চিফ হুইপ।

দুর্নীতির অভিযোগের জবাব দিতে গিয়ে নাহিদ ইসলাম স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বক্তব্যে বলা হলো অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগ।

এই অন্তর্বর্তী সরকারে আমি ছিলাম, কিছু সময়ের জন্য উপদেষ্টার দায়িত্বে ছিলাম। আরও দুই-একজন ছিলেন, আমাদের বর্তমান মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন।

আমি তো নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। এখন দুর্নীতির অভিযোগ যেহেতু উনি তুললেন, ওনারাই সরকারে আছেন, ওনাদেরকেই এটা প্রমাণ করতে হবে।

সরকারের কাছে প্রমাণের দাবি জানিয়ে তিনি আরও বলেন, এটার প্রমাণ জাতীয় সংসদে দিতে বলেছি, ওনাদেরকে এই প্রমাণ দিতে হবে। নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে, নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছেন-মাননীয় স্পিকার, আমি সেই প্রমাণ ওনাদের কাছে চাচ্ছি।

সংসদ সদস্যদের মর্যাদা ও অধিকারের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ২৮ বছর বয়সী এই তরুণ রাজনীতিক বলেন, এখানে সবাই জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছেন। সবাই নির্বাচিত প্রতিনিধি। হ্যাঁ, আমার বয়স ২৮, আজকে আমার জন্মদিন। এ সময় সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এরপর নাহিদ ইসলাম বলেন, আমি নবীন সদস্য। কিন্তু মাননীয় স্পিকার, আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। কারো ছোট ভাই হিসেবে আমি এখানে আসিনি। ফলে সংসদ সদস্য হিসেবে সবাই যে সম্মান-মর্যাদা প্রত্যাশা করে, সবাই যেটা পায়, আমরাও কিন্তু সেই একই জিনিস প্রত্যাশা করি।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ক্রিকেট বিরোধে সংঘর্ষ, আহত

প্রতিশোধের নেশায় আন্ডারওয়ার্ল্ডে ফের রক্তপাত: শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত

কারো ছোট ভাই হিসেবে সংসদে আসিনি ॥ দুর্নীতির প্রমাণ দিন: নাহিদ ইসলাম

‘পার্থর কাছে ৭২-এর সংবিধান ছিল শোষণের হাতিয়ার, এখন তা পবিত্র রূপে আবির্ভূত’

‘বিগত দুই সরকারের আমলে টিকাদান ব্যাহত হওয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে’

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য দু'দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ৮

আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

জুলাই অভ্যুত্থান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনীয় নয়

১০

প্রধানমন্ত্রীর সাথে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের বৈঠক

১১

বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ

১২

কুমিল্লার ৪ উপজেলায় কালবৈশাখীর তাণ্ডব: বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন

১৩

রাজধানীর নিউ মার্কেট এলাকায় যুবককে গুলি করে হত্যা: তদন্ত শুরু

১৪

গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ

১৫

নড়াইলের ঐতিহ্যবাহী বাধাঘাটে রাতের অন্ধকারে শিবলিঙ্গ স্থাপনের ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি

১৬

শায়েস্তাগঞ্জে মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলা: পুলিশের অব্যবস্থাপনার অভিযোগ

১৭

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

১৮

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৯

শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও স্বর্ণার ব্যাটে ইতিহাস: টি-টোয়েন্টিতে প্রথম ফিফটির দেখা

২০
Ad
Ad
Katha Expert