
কথা২৪ । বরিশাল প্রতিনিধি
২৭ এপ্রিল রাত ৪ টার সময় এসআই ফোরকান হোসেনের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে নিয়ামতি ইউনিয়নের কাফিলা গ্রাম থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রাজা ও বাদশা নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানের সময় মামলার ৩ নম্বর আসামি আলোচিত মাদক কারবারি সাগর চৌকিদার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি আব্দুল্লাহ (রাজা) ও আঃ রহমান (বাদশা) কাফিলা গ্রামের পরিচিত মাদক কারবারি সালাম চৌকিদারের পুত্র। তাদের ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চলছিল, যা এই সফল অভিযানের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে।
এসআই ফোরকান হোসেন জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ এবং বিভিন্ন সূত্রের সাহায্যে গাঁজা বিক্রেতাদের গভীর রাতে আটক করতে সক্ষম হয়েছেন। তিনি উল্লেখ করেন, "বাকেরগঞ্জ থানায় আমার দায়িত্বকালীন সময়ে মাদক ব্যবসায়ীদের আমি শান্তিতে ঘুমাতে দেবো না। মাদক কারবারিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা আমার নেই।"
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "বাকেরগঞ্জে মাদক ও অনলাইন জুয়া সহ সকল প্রকার অপরাধ দমনে আমরা অবিচলভাবে কাজ করতে থাকবো ইনশাআল্লাহ।" তিনি সাংবাদিকদের মাধ্যমে মাদক বিক্রির সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা পাঠাতে চান, জানিয়ে বলেন, "বাকেরগঞ্জে যারা মাদক ব্যবসায় জড়িত আছো, নিজেদের থেকেই মাদক বিক্রি বন্ধ করে ভালো হয়ে যাও, নাহলে মামলার আসামী হয়ে জেলা যাওয়ার জন্য প্রস্তুত থাকো।"
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।