প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ০৮:৪৬ এএম
          --- ১ ঘন্টা আগে
Ad

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

অ- অ+
বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা এলাকায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। ছবি: পিএমও
Ad

প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা অঞ্চলে কোদাল দিয়ে নিজ হাতে মাটি খুঁড়ে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কার্যক্রমের সূচনা করেছেন।

তিনি সকাল ১১টা ৫৫ মিনিটে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।



এর আগে প্রধানমন্ত্রী ১১টা ৪২ মিনিটে খাল খনন স্থলে আগমন করেন এবং উদ্বোধন ফলক উন্মোচন করেন।

এ সময় তিনি আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।

১৯৭৬ সালের ১ নভেম্বর, যশোরের শার্শার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বেচ্ছাশ্রমে খনন করা হয়েছিল, যা ‘জিয়ার খাল’ নামে পরিচিত।

এখন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই খালটির পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধন ফলকে লিখিত রয়েছে, ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল(জিয়ার খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী.. ২৭ এপ্রিল, ২০২৬।’

পাশের ফলকে লেখা রয়েছে, 'গণযোগ' উলসী-যদুনাথপু-বেতনা নদী সংযোগের প্রকল্প, যা দেশের ব্যাপক স্বেচ্ছাশ্রম ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে সামাজিক আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে উদ্বোধন করেছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, 'উলসী গ্রাম, যশোহর'। ১ নভেম্বর ১৯৭৬।

এদিকে, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে শার্শা ও পার্শ্ববর্তী এলাকা বাসীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ভোর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা, হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল নিয়ে।

প্রধানমন্ত্রী খালে প্রবেশ করেই স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত জনতা থেমে থেমে উচ্চস্বরে স্লোগান দিতে থাকে, ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’।

এলাকাবাসীরা জানাচ্ছেন, খাল খননের ফলে তাদের পানির সমস্যার অনেকটাই সমাধান হবে এবং ভবিষ্যতে সেচ ও কৃষি উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রায় পাঁচ দশক আগে যশোরের শার্শার উলসী অঞ্চলে কৃষকদের জলাবদ্ধতার সমস্যা ছিল।

১৯৭৬ সালের ১ নভেম্বরে সেই সমস্যা দূর করতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে কোদাল হাতে খাল খননের কাজ শুরু করেছিলেন।

৫০ বছর পর, প্রধানমন্ত্রী তারেক রহমান মৃতপ্রায় খালটির পুনরুদ্ধারে কার্যক্রম হাতে নিয়েছেন।

এর আগে, ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

ওইদিন তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া খাল পুনঃখননের কাজ শুরু করেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

নওগাঁয় অনিয়ন্ত্রিত আম চাষ: ধানের বাস্তুতন্ত্র ভেঙে বিপাকে গ্রামীণ নাগরিক

ইতালিতে রেফারি নিয়োগে জালিয়াতির অভিযোগ, পদত্যাগ করলেন রেফারি প্রধান রোচ্চি

আয়কর রিটার্ন না দিলে যেসব আইনি ও আর্থিক জটিলতায় পড়তে পারেন

নেতানিয়াহুকে হটাতে ফের একজোট বেনেট ও লাপিদ

লালপুরে এক গ্রামে মসজিদ, মাজারসহ ৪ স্থানে চুরির ঘটনা!

সংসদে দাঁড়িয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি

এনসিপিতে যোগ দিয়েই ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

রুয়েটে দেয়াললিখন ও ব্যানার পোড়ানো নিয়ে মধ্যরাতে উত্তেজনা, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি

১০

ঢাকার রাজপথে বাসের আকাল, দাপট বাড়ছে ছোট যানবাহনের

১১

বিপুল অবিস্ফোরিত অস্ত্র ধ্বংস করল আইআরজিসি

১২

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে আউশ ধানের বীজ বিতরন-

১৩

নাটোর শহরের মল্লিকহাট ঘোষপাড়া এলাকায় ছেলের হাতে মা খুন!

১৪

খুলনা সাংবাদিকদের উপর হামলা -প্রেসক্লাবে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

১৫

কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

১৬

টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তর ত্বরান্বিত করার সঠিক সময় এসেছে

১৭

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

১৮

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্টে দলে নতুন মুখ তানজিদ ও অমিত

১৯

সাতক্ষীরায় আম সংগ্রহের সময়সূচি ঘোষণা

২০
Ad
Ad
Katha Expert