প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ০৩:৩০ পিএম
          --- ১ ঘন্টা আগে
Ad

বরিশালে কৃত্রিম জ্বালানি তেলের সংকট: সরবরাহ ব্যবস্থার ভাঙনের জেরে উদ্ভূত সমস্যা!

অ- অ+
বরিশালে কৃত্রিম জ্বালানি তেলের সংকট: সরবরাহ ব্যবস্থার ভাঙনের জেরে উদ্ভূত সমস্যা!
বরিশালসহ দক্ষিণাঞ্চলে প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা স্তরে তেল সরবরাহ বন্ধ থাকায় শহরের পেট্রোলপাম্পগুলোতে যানবাহনের চাপ বাড়ছে, ফলে সাধারণ মানুষকে দীর্ঘ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
Ad
কথা২৪ । বরিশাল প্রতিনিধি 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরবরাহ ঘাটতির আশঙ্কায় অনেকেই অতিরিক্ত তেল কিনে মজুত করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অথচ দীর্ঘদিন ধরে চলা তৃণমূল পর্যায়ের সাপ্লাই চেইন সচল থাকলে এ সংকট সৃষ্টি হতো না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তেল সরবরাহের বিদ্যমান কাঠামো অনুযায়ী, কোম্পানি থেকে পাম্পে জ্বালানি সরবরাহ করা হয়। পাশাপাশি ডিপো থেকে প্যাক পয়েন্ট ডিলাররা তেল নিয়ে তা ড্রামে সংরক্ষণ করে বিক্রি করেন। তাদের কাছ থেকে সাব-ডিলাররা তেল নিয়ে গ্রামাঞ্চলে সরবরাহ করতেন। কিন্তু সাম্প্রতিক নির্দেশনায় এই চেইন কার্যত ভেঙে পড়েছে।
বরগুনার পাথরঘাটা উপজেলার এক প্যাক পয়েন্ট ডিলার জানান, আগে পাম্প থেকে ড্রামে তেল নেওয়ার সুযোগ থাকলেও এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ডিপো থেকে আগের তুলনায় কম তেল সরবরাহ পাওয়ায় গ্রামাঞ্চলে তেল সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “আগে স্থানীয় দোকান থেকেই তেল পাওয়া যেত। এখন ১০ কিলোমিটার দূরের পাম্পে যেতে হচ্ছে।”
একই চিত্র বরিশালের হিজলা উপজেলাতেও। স্থানীয় তেল বিক্রেতা দলিলুর রহমান জানান, আগে প্রতি সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি বিক্রি হলেও এখন সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ মজুত রোধ এবং অপচয় কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর নির্দেশনা অনুযায়ী সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবে এর ফলে তৃণমূল পর্যায়ের সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।
মেঘনা অয়েল কোম্পানির এক কর্মকর্তা বলেন, বরিশাল বিভাগের বহু ইউনিয়ন ও ওয়ার্ডে পেট্রোলপাম্প নেই। সেখানে প্যাক পয়েন্ট ডিলার ও সাব-ডিলারদের মাধ্যমে তেল সরবরাহ হতো। এই চেইন বন্ধ হয়ে যাওয়ায় গ্রামাঞ্চলে সংকট দেখা দিয়েছে।
এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুতবিরোধী অভিযানের কারণে, অনেক সাব-ডিলার তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন। ফলে গ্রামীণ বাজারগুলোতে তেল সংকট আরও তীব্র হয়েছে।
পেট্রোলপাম্প মালিকরা বলছেন, গ্রামে তেল না পাওয়ায় এখন সব চাপ শহরের পাম্পগুলোতে এসে পড়েছে। এতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি।
তবে যমুনা অয়েল কোম্পানির বরিশালের ডিএমও কাওসার হোসেন বলেন, “পেট্রোলিয়াম জাতীয় পদার্থ সংরক্ষণ ও বিক্রিতে নিরাপত্তা বিধি মানা জরুরি। লাইসেন্স ছাড়া তেল বিক্রি করা ঝুঁকিপূর্ণ।”
অন্যদিকে মেঘনা অয়েল কোম্পানির ডিএমও আনিসুর রহমান জানান, ভবিষ্যতে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে বৈধ প্যাক পয়েন্ট ডিলারশিপ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল পর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে সরবরাহ ব্যবস্থা পুনর্গঠন না করলে এ সংকট দীর্ঘস্থায়ী হতে পারে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বিয়ের প্রতিশ্রুতিতে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বরিশালে মাছ বিক্রেতার টাকা চুরির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

ইবি ক্যাম্পাসে ক্যান্সার সচেতনতায় ফল বিতরণ ও ফান্ডরেইজিং কর্মসূচি শুরু

বরিশাল বিএম কলেজের ছাত্রী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও তীব্র বিক্ষোভ

বরিশালে কৃত্রিম জ্বালানি তেলের সংকট: সরবরাহ ব্যবস্থার ভাঙনের জেরে উদ্ভূত সমস্যা!

পটুয়াখালীতে বিদ্যুৎ বিপর্যয়: মোবাইলের আলোয় চিকিৎসা চলছে

ফিউচার বায়োটেক সামিট ২০২৬: বৈশ্বিক বায়োটেক হাব হওয়ার নতুন অঙ্গীকার

পটুয়াখালীতে প্রবাসীর স্ত্রীর কোলে নবজাতক, মামলার অভিযুক্ত শ্বশুর গ্রেফতার

সংসদের প্রতি মিনিটে ব্যয় লাখ টাকা, অথচ মিলছে কি জনসেবা? ‘

দিনাজপুরের হিলি সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ২

১০

ব্রেকিং: দিনাজপুরে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ১৫

১১

নতুন যুগের সূচনা: চট্টগ্রামে দেশে প্রথম স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টারের উদ্বোধন

১২

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৩

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

১৪

নওগাঁয় অনিয়ন্ত্রিত আম চাষ: ধানের বাস্তুতন্ত্র ভেঙে বিপাকে গ্রামীণ নাগরিক

১৫

ইতালিতে রেফারি নিয়োগে জালিয়াতির অভিযোগ, পদত্যাগ করলেন রেফারি প্রধান রোচ্চি

১৬

আয়কর রিটার্ন না দিলে যেসব আইনি ও আর্থিক জটিলতায় পড়তে পারেন

১৭

নেতানিয়াহুকে হটাতে ফের একজোট বেনেট ও লাপিদ

১৮

লালপুরে এক গ্রামে মসজিদ, মাজারসহ ৪ স্থানে চুরির ঘটনা!

১৯

সংসদে দাঁড়িয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি

২০
Ad
Ad
Katha Expert