প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ০৬:৩৪ এএম
          --- ২ মাস আগে
Ad

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ৪২,৭৭৯ ভোটকেন্দ্র, দায়িত্বে থাকবেন ৭.৮৫ লাখ কর্মকর্তা

অ- অ+
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ৪২,৭৭৯ ভোটকেন্দ্র, দায়িত্বে থাকবেন ৭.৮৫ লাখ কর্মকর্তা
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ৪২,৭৭৯ ভোটকেন্দ্র, দায়িত্বে থাকবেন ৭.৮৫ লাখ কর্মকর্তা
Ad

ডেস্ক রিপোর্ট ঢাকা  I  Katha24.com


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে থাকবে দুই লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, এবার স্থায়ী ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি এবং অস্থায়ী কেন্দ্র ১৩টি। ভোটকক্ষের মধ্যে স্থায়ী ভোটকক্ষ দুই লাখ ৩২ হাজার ৩৯৫টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৫ হাজার ৮৭টি।

নির্বাচন পরিচালনায় প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন, যার সংখ্যা ৪২ হাজার ৭৭৯ জন। এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন দুই লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার থাকবেন চার লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

সব মিলিয়ে আসন্ন নির্বাচন ও গণভোটে মোট সাত লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন বলে জানান ইসি সচিব।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জনবল ও অবকাঠামো প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মস্তিষ্কের রহস্যময় জটিলতা ‘প্রেস সিনড্রোম’: লক্ষণ, ঝুঁকি ও বাঁচার উপায়

ঘাড়ের হাড় ভেঙে মৌসুম শেষ ক্লিন্সম্যান-পুত্রের: অনিশ্চিত বিশ্বকাপ যাত্রা

ট্রাম্পের ছায়ায় কোণঠাসা ভ্যান্স: বিদ্রোহ নাকি আনুগত্য, কোন পথে ‘মাগা’ উত্তরসূরি?

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ব্যবসা ও মুনাফায় ভাটা: ৩ মাসে কমেছে ৮ কোটি টাকা

ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা!

সাইবার বুলিং বন্ধ না হলে রাজনীতিতে নারীরা আসবে না: সেলিনা সুলতানা নিশিতা

বন্ধ মিল চালুর প্রক্রিয়া শুরু, অগ্রাধিকার পাবে স্থানীয়দের কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

হাসিনা হওয়ার মিশনে নামবেন না’: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ছাত্রশক্তির হুঁশিয়ারি

"টেকনাফের পাহাড়ে তিনটি রক্তাক্ত মরদেহের রহস্য: মানবপাচার, অপহরণ নাকি সংঘর্ষের অন্ধকার জাল?"

১০

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

১১

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

১২

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

১৩

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

১৪

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

১৫

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

১৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

১৭

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

১৮

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

১৯

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

২০
Ad
Ad
Katha Expert