প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ০৩:৫৯ পিএম
          --- ১ মাস আগে
Ad

সার্জেন্ট’ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

অ- অ+
সার্জেন্ট’ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ
‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে আজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। সেবার ব্রতে চাকরিতে আগ্রহী যোগ্য পুরুষ ও নারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৮ মার্চ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
Ad

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

দক্ষতা: মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। পাশাপাশি কম্পিউটারে (MS Office, Web Browsing ও Troubleshooting) ন্যূনতম ৩ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।

দৃষ্টিশক্তি: উভয় প্রার্থীর ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) বেতন পাবেন। এছাড়া সরকার নির্ধারিত অন্যান্য সুযোগ-সুবিধা যেমন—বিনা মূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং রেশন সামগ্রী প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd⁠� ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে—

প্রথম ধাপ: শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার জন্য আবেদন ফি ৪০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৮ টাকাসহ মোট ৪৮ টাকা জমা দিতে হবে।

দ্বিতীয় ধাপ: প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য আবেদন ফি ২২৩ টাকা (টেলিটক চার্জসহ) জমা দিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

আগামী ৮ মার্চ সকাল ১০টা থেকে ২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert