প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ০২:১৩ পিএম
          --- ২ ঘন্টা আগে
Ad

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন

অ- অ+
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজে) সদস্যদের ওপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। আজ রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উন্নত মম শির স্মৃতিস্তম্ভের পাদদেশে দুপুর আড়াইটায় এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Ad

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসসহ সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানান।


মানববন্ধনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুহতাসিম বিল্লাহ বলেন, পরিবর্তিত বাংলাদেশে যেখানে অগণিত মানুষ বাকস্বাধীনতা নিশ্চিত করতে শহীদ হয়েছেন, সেখানে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা কোনোভাবেই প্রত্যাশিত নয়। বাকস্বাধীনতার ওপর হামলা মানেই গণতন্ত্রের জন্য হুমকি এবং এটি মূলত গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তিন দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।


জাককানইবি প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান তার বক্তব্যে বলেন, যেকোনো সংকটের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে জাতির সামনে উন্মোচন করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাংবাদিকদের ওপর বারবার আঘাত আসছে। শাহবাগ থানার সামনে সাংবাদিক পরিচয় পাওয়ার পরও ঘোষণা দিয়ে হামলার ঘটনা মূলত সত্যকে চাপা দেওয়ার চেষ্টা। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।


এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোহান চিশতীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাককানইবি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, জাককানইবি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আখলাকুল ইসলাম অনিক, যুগ্ম সাধারন সম্পাদক মোমিন ইসলাম, দপ্তর সম্পাদক রইসুল আরাফাত, দূরবীন-এর ক্যাম্পাস প্রতিনিধি ইকবাল মাহমুদ এবং ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি রবিউল ইসলাম শাকিল প্রমূখ। উপস্থিত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে স্বাধীন সাংবাদিকতার পথ সুগম করার আহ্বান জানান।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মানববন্ধন

শিশুকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে মামলা, গুরুদাসপুরে চাঞ্চল্য

সিংড়ায় বজ্রপাতে শ্রমিক নিহত

স্টার নিউজ ও প্রথম আলো পরিদর্শনে নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ

দিনাজপুরে অন্ধকার: ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিপর্যয় এবং বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

টানা বৃষ্টিতে দিনাজপুরের 'লাল সোনা' টমেটোর ভবিষ্যৎ অনিশ্চিত!

আজ থেকে নতুন ভাড়ায় চলবে গণপরিবহন: কোন রুটে কত টাকা দিতে হবে?

পিরোজপুরে প্রতিবন্ধী সন্তানের প্রতি বাবার অবহেলার বিরুদ্ধে সাহসী মায়ের অবিরাম সংগ্রাম

বরিশালে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, অভিযান অব্যাহত

বরগুনায় ১,২৬০ লিটার জ্বালানি উদ্ধার: ব্যবসায়ীকে জরিমানা ও আইনি পদক্ষেপ গ্রহণ

১০

ড্রোনের বিশ্বমঞ্চে লাল-সবুজের জয়জয়কার: বিশ্বে ৩৪তম ও এশিয়ায় ৪র্থ এএইউবি

১১

বিদ্যুতের দাম না বাড়িয়েও কি ভর্তুকি কমানো সম্ভব? বিশ্লেষণ ও সম্ভাবনা

১২

দক্ষিণ এশীয় রাজনীতিতে কেন কোণঠাসা ভারত?

১৩

কম্পিউটার যন্ত্রাংশে শুল্ক হ্রাসের প্রস্তাব: এনবিআরের প্রাক-বাজেট আলোচনা

১৪

পানিহাটি নির্বাচন: ‘অভয়া’র মাকে ঘিরে আবর্তিত হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতি

১৫

প্রতিহিংসার রাজনীতি ও মামলা এ মাটিতে আর হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

১৬

চরভদ্রাসনে দুই ভাইকে কুপিয়ে জখম: হাত-পা প্রায় বিচ্ছিন্ন একজনের

১৭

মির্জাপুরে বস্তাবন্দী নারী ও নবজাতকের লাশ: ৬ দিনেও মেলেনি পরিচয়

১৮

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩৯ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা:

১৯

ইসলামাবাদে পুনরায় ফিরছে ইরানি প্রতিনিধিদল:

২০
Ad
Ad
Katha Expert