প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ০৬:২১ পিএম
          --- ১৭ ঘন্টা আগে
Ad

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু, কৃষকদের মুখে হাসি

অ- অ+
সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু, কৃষকদের মুখে হাসি
শস্যভাণ্ডার খ্যাত চলনবিলাঞ্চলের কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নাটোরের সিংড়া উপজেলায় বোরো ধান কর্তন উৎসবের সূচনা হয়েছে। সোনালী স্বপ্ন ঘরে তোলার আনন্দে এখন মুখর হয়ে উঠেছে পুরো বিলাঞ্চল।
Ad


নাটোর প্রতিনিধি:


মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে চলনবিলের পয়েন্ট এলাকায় কৃষক আবুল কালাম আজাদের জমিতে ধান কর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান এবং সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, চলনবিল দেশের অন্যতম শস্যভাণ্ডার হিসেবে পরিচিত। এখানকার কৃষকদের পরিশ্রমে প্রতিবছরই ভালো ফলন হয়, যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, এ বছর বোরো আবাদে ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সেই লক্ষ্যমাত্রা অর্জনের আশা করা হচ্ছে। তিনি আরও জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে এবং শ্রমিক সংকটও নেই।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

ধানের সোনালী শীষে ভরে উঠেছে মাঠ। কৃষকদের চোখে এখন স্বস্তি আর সম্ভাবনার নতুন স্বপ্ন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষ ও পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যের সংকট

মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম, সঙ্গে দেড় মাসের সন্তান

তথ্যমন্ত্রী: অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহায়তা কামনা

অবরোধ তুলে নিলে ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি ইরান

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার প্রতিবাদে চবি ছাএ শিবিরের: বিক্ষোভ মিছিল

পানির কমতির কারণে ক্রেতাকে দা দিয়ে হামলা করলো বিক্রেতা!

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু, কৃষকদের মুখে হাসি

জামায়াতের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা

গ্রাফিতি বনাম রামদা: চট্টগ্রাম সিটি কলেজের সংঘাতের পেছনের কারণ কি?

নড়াইল জেলা হাসপাতালে শিশু ও সাধারণ ওয়ার্ডে রোগীদের চরম ভীড়, চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা

১০

ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্রে রুটিন বিতরণ

১১

নরসিংদীতে প্রাণের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র প্রতিমন্ত্রী:

১২

এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য নয়: জামায়াতের নীতিগত অবস্থান

১৩

মানুষের রেকর্ড চুরমার: বেইজিং হাফ ম্যারাথনে চীনা রোবটের বিশ্বজয়!

১৪

আবু হায়দারের ব্যাটে বিসিএলে নতুন ঝলক:

১৫

টেকনাফ বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার

১৬

জকসুর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার

১৭

মস্তিষ্কের রহস্যময় জটিলতা ‘প্রেস সিনড্রোম’: লক্ষণ, ঝুঁকি ও বাঁচার উপায়

১৮

ঘাড়ের হাড় ভেঙে মৌসুম শেষ ক্লিন্সম্যান-পুত্রের: অনিশ্চিত বিশ্বকাপ যাত্রা

১৯

ট্রাম্পের ছায়ায় কোণঠাসা ভ্যান্স: বিদ্রোহ নাকি আনুগত্য, কোন পথে ‘মাগা’ উত্তরসূরি?

২০
Ad
Ad
Katha Expert