
নিজস্ব প্রতিবেদক | কথা২৪
প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর-এ বিনামূল্যে ওয়াই-ফাই (WiFi) সেবার উদ্বোধন করেছেন। সোমবার, দিনাজপুর সফর শেষে রাতের দিকে ঢাকায় ফেরার পথে তিনি এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রেস সচিব সালেহ শিবলি জানান, প্রধানমন্ত্রী কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বিমানবন্দরে এই ফ্রি ওয়াই-ফাই সেবার সূচনা করেন। সরকারের লক্ষ্য হলো দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ‘বিনা মূল্যে পাবলিক ইন্টারনেট’ চালু করা, যা নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।
এই উদ্যোগের আওতায় বিমানবন্দর, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধাপে ধাপে ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হচ্ছে। ইতোমধ্যে কক্সবাজার বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন-এ এই সেবা কার্যকর করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যায়ক্রমে এই ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হবে। এর ফলে যাত্রীরা সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ এবং ভ্রমণসংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন।
সরকারের এই উদ্যোগ জনসেবামূলক ডিজিটাল সুবিধা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।