
ঢাকা, ৫ মার্চ ২০২৬ | Katha24
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক ঢাকার গুলশানে অবস্থিত ইরান দূতাবাস পরিদর্শন করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি দূতাবাসে সংরক্ষিত শোকবইতে স্বাক্ষর করেন।
শোক প্রকাশের সময় বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদি উপস্থিত ছিলেন। পরে উভয় পক্ষ একত্রে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সাক্ষাতে আল্লামা মামুনুল হক মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও ঐক্যের জন্য প্রার্থনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ইরান বর্তমান সংকট অতিক্রম করে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশটির উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস–এর পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। ইরান দূতাবাসের পক্ষে কনস্যুলার ও ইকোনমিক অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা মাহমুদ খসরভি উপস্থিত ছিলেন।
সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার গুরুত্বের ওপর জোর দেন। তারা মুসলিম বিশ্বের শান্তি ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।