প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৩ এএম
          --- ১ মাস আগে
Ad

গোবিপ্রবি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

অ- অ+
গোবিপ্রবি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা
গোবিপ্রবি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা
Ad

আরমান মজুমদার, গোবিপ্রবি প্রতিনিধি | Katha24 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম। এছাড়াও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাবিব।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গোবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত 'ইফতার মাহফিল ও বিশ্ববিদ্যালয় সম্মেলন-২০২৬' অনুষ্ঠানে তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ সময় নবনির্বাচিতদের শপথ পাঠ করান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান।


উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মো. সোহেল হোসেনের সভাপতিত্বে এবং বিগত কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।


অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মো. সোহেল হোসেন বলেন, "সকল অন্যায়, অত্যাচার, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে সোচ্চার থাকব। কুরআন ও শরিয়াভিত্তিক আদর্শকে ধারণ করে আমরা আমাদের সাংগঠনিক ও শিক্ষাবিষয়ক সকল কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, নৈতিক উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে আমরা আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ। ইসলামী সংস্কৃতি চর্চা এবং প্র্যাকটিক্যাল মুসলিম হিসেবে জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা একে অপরের সহযোগী ও সহযাত্রী হয়ে কাজ

করতে চাই।"

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert