প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১২:৪১ পিএম
          --- ১ সপ্তাহ আগে
Ad

গানে গানে ‘রঙবাহারে’ মেতেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ

অ- অ+
গানে গানে ‘রঙবাহারে’ মেতেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ
সুরের মূর্ছনা আর আবিরের রঙে মুখরিত হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয়েছে ঐতিহ্যবাহী রঙ উৎসব ‘রঙবাহার’।
Ad
কথা২৪ । ঢাকা 
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সংগীত বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগে এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়।

বিভাগীয় সংস্কৃতির অংশ হিসেবে প্রতি বছরই নবীন শিক্ষার্থীরা এই উৎসবের আয়োজন করে থাকেন। এবারের আয়োজনে ছিল সৃজনশীলতার ছোঁয়া। কোনো যান্ত্রিক কার্ড নয়, বরং নিজেদের হাতে লেখা রংবেরঙের আমন্ত্রণপত্রের মাধ্যমে বিভাগের সিনিয়র ব্যাচগুলোকে উৎসবে আসার নিমন্ত্রণ জানান ১৯তম আবর্তনের শিক্ষার্থীরা। এতে প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত সকল শিক্ষার্থীর অংশগ্রহণে সিনিয়র-জুনিয়র সম্পর্কের এক অনন্য মেলবন্ধন তৈরি হয়।

উৎসবের গুরুত্ব তুলে ধরে সংগীত বিভাগের শিক্ষার্থী রিয়া সরকার বলেন, "প্রতিবছর নতুন ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ যারা সবচেয়ে জুনিয়র, তারা নিজেদের অর্থায়নে এই উৎসবের আয়োজন করে। এর প্রধান উদ্দেশ্য হলো সিনিয়র ব্যাচগুলোর সাথে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব গড়ে তোলা। সংগীত বিভাগের যাত্রালগ্ন থেকেই এই নিজস্ব সংস্কৃতি চলে আসছে।"

অনুষ্ঠান চলাকালীন শিক্ষার্থীরা একে অপরকে রঙে রাঙিয়ে দেন এবং মিষ্টিমুখ করেন। সংগীত বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব বাদ্যযন্ত্রের ঝংকার, গান আর নাচের তালে পুরো ক্যাম্পাস এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।  আনন্দ-উচ্ছ্বাস আর পারস্পরিক সম্প্রীতি বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই বর্ণাঢ্য আয়োজনের।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১০

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১১

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১২

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৩

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৪

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৫

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৬

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৭

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৮

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

১৯

শিগগিরই গঠিত হচ্ছে দশম ওয়েজ বোর্ড: সংসদে তথ্যমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert