প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১৭ পিএম
          --- ২ মাস আগে
Ad

কুশখালিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জামায়াতের মহিলা কর্মীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

অ- অ+
কুশখালিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জামায়াতের মহিলা কর্মীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
কুশখালিতে আ’লীগ নেতার বিরুদ্ধে জামায়াতের মহিলা কর্মীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
Ad

Katha24.com I সাতক্ষীরা সদর প্রতিনিধি :


সাতক্ষীরার কুশখালি এলাকায় এক আ’লীগ নেতার বিরুদ্ধে জামায়াতের এক মহিলা কর্মীকে মারধর ও স্বর্ণের চেইন এবং মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।


অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে জামায়াতের মহিলা কর্মী ও বিধবা কদবানু বিবি (৫৫)-এর বাড়ির পাশে থাকা বাঁশ ও আম গাছের ডাল কেটে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগে বলা হয়, স্থানীয় আ’লীগ নেতা আবু বকর সিদ্দিক, তার স্ত্রী সুন্দরী এবং তাদের দুই ছেলে আজমুল হোসেন ও নাজমুল হোসেন জোরপূর্বক গাছের ডাল কাটেন।


এ সময় কদবানু বিবি কারণ জানতে চাইলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় কদবানু বিবিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র আরও দাবি করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও এলাকায় প্রভাব খাটানো ও রাজনৈতিক বিরোধীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert