প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ০৩:৪৮ এএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

অ- অ+
রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ
রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
Ad

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার হাশেমপুর গ্রামের ওই দম্পতি মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো ট্রেনে পপকর্ণ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তাঁরা রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে খাবার খাচ্ছিলেন, তখন এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। অভিযুক্ত ব্যক্তি প্রথমে স্বামীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে এবং তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রেখে দেয়। এরপর দম্পতির কাছ থেকে পপকর্ণ বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগ উঠেছে যে, পরে জোরপূর্বক স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী স্বামী জানান, তিনি চিৎকার শুরু করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে তিনি নিজেই জঙ্গলে গিয়ে স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন অভিযুক্ত ব্যক্তি আশরাফুল ইসলাম, যিনি উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামে বাস করেন।

সরদহ স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, ঘটনার সময় স্টেশনে মাত্র তিনজন কর্মী দায়িত্বে ছিলেন। তারা তখন বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবের প্রত্যাশা: বিসিসিআই ও বিসিবির সম্পর্কের উন্নয়ন

উজানচর বাজারে ১২ হাজার লিটার পেট্রোল সরবরাহ, নির্ধারিত মূল্যে বিক্রির নতুন নির্দেশ

ঠাকুরগাঁওয়ে ২০০ হতদরিদ্র পরিবার পেল ২০ লাখ টাকা নগদ সহায়তা

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

কালিয়ায় নকল শিশু খাদ্য কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান:

হুমায়ূন আহমেদ স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী হুমায়ূন মেলা

বাকেরগঞ্জের ২ কোটি টাকার সেতু পড়ে আছে অবহেলায়

বরিশালে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল।

বরিশালে একদিনে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাতের নতুন রেকর্ড সৃষ্টি

বাংলাদেশ সাংস্কৃতিক কর্মীদলের ৪৩ বছর পূর্তি: ৭ মে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন

১০

প্রথম সন্তানের আগমনে উচ্ছ্বাস, কিন্তু বজ্রপাতে বাবার জীবন হরণ!

১১

পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের প্রাণহানি

১২

বিদ্যালয়ে আকস্মিক বজ্রপাত, জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী

১৩

আগামী মাসে মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

১৪

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে দুইজনের মর্মান্তিক মৃত্যু

১৫

ইরানকে ‘শিগগিরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে’ পারমাণবিক চুক্তি মেনে নিতে হবে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

১৬

জুলাই বিপ্লব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো: স্বাস্থ্যমন্ত্রী

১৭

সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থী বিজয়ী: বৃহস্পতিবার গেজেট প্রকাশ

১৮

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৯

কেউ ৫ মিনিটে গোল দিয়ে ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়: সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক

২০
Ad
Ad
Katha Expert