প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ০৩:১২ পিএম
          --- ১ ঘন্টা আগে
Ad

ট্রেনে কাটা পড়ে মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রেনের যাত্রীদের দাবি আত্মহত্যা

অ- অ+
ট্রেনে কাটা পড়ে মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রেনের যাত্রীদের দাবি আত্মহত্যা
Ad

শেখ তানভীর হোসেন,। কথা২৪।নড়াইল প্রতিনিধি

নড়াইল পৌর এলাকায়র চিত্রা সেতু বরাশুলা এলাকায় ট্রেনে কাটা পড়ে পলি খানম (২২) ও তার এক বছর বয়সী শিশু সন্তান ফুরকানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ


হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত পলি খানম নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মূলদ্বাড় গ্রামের বাবুল ভূইয়ার ছেলে নুর ইসলামের স্ত্রী এবং নিহত শিশু ফুরকান তাদের সন্তান। এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে পলি খানমের সঙ্গে পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। পরে সবাই নিজ নিজ কাজে চলে যান। দুপুরে ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রেন চিত্রা সেতু বরাশুলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।


তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা-তা নিয়ে নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। এ বিষয়ে নিহতের স্বামী নূর ইসলাম জানান, "আমাদের মধ্যে


তেমন কোনো ঝগড়াঝাঁটি হয়নি। কেন এমন ঘটনা ঘটলো, এটা দুর্ঘটনা নাকি অন্য কিছু-আমি কিছুই বুঝতে পারছি না। নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পলি খানম কিছু সময় ধরে শিশুটিকে কোলে নিয়ে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন।


পরে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রুপালি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তিনি শিশুসহ লাইনের ওপর বসে পড়েন। এতে ঘটনাস্থলেই পলি খানমের মৃত্যু হয়। তিনি আরও জানান, গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পলি খানম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা-তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে তীব্র দাবদাহ ও বিদ্যুৎ সংকট: কৃষিতে বড় ঝুঁকি, স্বাস্থ্য সমস্যার আশঙ্কা বৃদ্ধি

রাজিবপুরে ইটভাটার ধোঁয়ায় ৪০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

বরিশালে বহিষ্কৃত নেতার ‘টর্চার সেল’ ভাঙচুর: প্রতিবাদী জনতার ক্ষোভের ঝড়

বরিশালে বিসিসির প্রশাসক খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ প্রকল্পের উদ্বোধন করলেন

ট্রেনে কাটা পড়ে মা ও শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রেনের যাত্রীদের দাবি আত্মহত্যা

গুপ্ত ট্যাগ দিয়ে লন্ডনে পালানো ইতিহাস মুছতে চাইছেন: জামায়াত নেতা হেলাল

সিংড়ায় ২৪৭ নারীর চালের টাকা দ্বিগুণ ফেরত

কুমিল্লায় নিখোঁজ বিসিএস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার

জেল থেকে ফিরেই ফের বেপরোয়া: চাঁদাবাজি

হোমনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ: ৩ জন গ্রেফতার,

১০

নিয়োগ বাণিজ্যের অন্ধকার: প্রাইম পোল্ট্রি এন্ড ফিস ফিডের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ

১১

ভোলার ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার ভুল রিপোর্ট: জনমনে আতঙ্ক

১২

সাংবাদিকদের জন্য সুখবর: শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করছে সরকার

১৩

তরুণ উদ্ভাবকের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

ছাত্র রাজনীতি নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন : এ্যানি

১৫

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

১৬

ছাত্রদল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: সাদ্দাম

১৭

নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

১৮

সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, বিএনপিকে মামুনুল হক

১৯

ভোলার পিআইও বরিশালে গ্রেপ্তার

২০
Ad
Ad
Katha Expert