
শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলা, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখা।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ আবু তালহাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা এবং সমর্থকরাও অংশগ্রহণ করেন।
মিছিলটি কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলার নিন্দা জানান এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। একইসাথে দেশব্যাপী সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে জেলা সভাপতি বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না এবং সহিংসতা বন্ধে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।