
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১টি রাজনৈতিক দলের যৌথ উদ্যোগে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সংস্কারের জন্য গণভোটের ফল কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২ মে পরবর্তীতে ঢাকায় একটি বৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ১১ দলীয় জোটের পক্ষ থেকে।
বৃহস্পতিবার, মগবাজার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১১ দলের পক্ষ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী নেতা মিয়া গোলাম পরওয়ার কর্মসূচিগুলি ঘোষণা করেন।
গোলাম পরওয়ার জানান, ১৮ এপ্রিল শনিবার ঢাকায় একটি গণ-মিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল শনিবার ঢাকা ছাড়া সকল বিভাগীয় শহরে গণ-মিছিলের আয়োজন করা হবে এবং ২ মে, প্রতিটি জেলা শহরে গণ-মিছিল অনুষ্ঠিত হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন করা হবে।
তিনি জানান, ২ মে’র পর বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১২টি সিটি কর্পোরেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই পর্বের সমাপ্তির পর ঢাকায় একটি বিশাল সমাবেশের আয়োজন করা হবে, যার তারিখ পরে জানানো হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।