প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ০৫:১২ পিএম
          --- ১ মাস আগে
Ad

রংপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অ- অ+
রংপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরে-৪টি-প্রতিষ্ঠানকে-দেড়লাখ-টাকা-জরিমানা
Ad

 রংপুর নগরীতে ঈদের বাজারে প্রতারণা রোধে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন মার্কেটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

অভিযানে বিদেশি পণ্যের নামে প্রতারণার মাধ্যমে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নগরীর ভিন্টেজ ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং রয়্যালিটি মেগামলের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিশাত বেনারশি শোরুমে ভারতীয় ও দেশীয় শাড়ি বিক্রি করা হলেও কোনটি বিদেশি আর কোনটি দেশীয় সে বিষয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই কারণে টপটেন শোরুমকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের উপপরিচালক জানান, ঈদকে সামনে রেখে বাজার তদারকি ও প্রতারণা রোধে অভিযান জোরদার করা হয়েছে। অনেক ক্ষেত্রে বিদেশি পণ্যের নামে দেশী পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে, ফলে ক্রেতারা বিদেশি পণ্য ভেবে প্রতারিত হচ্ছেন। এই অভিযান ক্রেতাদের প্রতারণা রোধে পরিচালিত হচ্ছে।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert