প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৪ পিএম
          --- ১ মাস আগে
Ad

জামায়াতের ৫০টিরও বেশি আসনে পরাজিত: গোলাম পরওয়ারের দাবি

অ- অ+
জামায়াতের ৫০টিরও বেশি আসনে পরাজিত: গোলাম পরওয়ারের দাবি
জামায়াতের ৫০টিরও বেশি আসনে পরাজয়ের দাবি করেছেন গোলাম পরওয়ার।
Ad
    • বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, নির্বাচনে ভোটগ্রহণ তুলনামূলক শান্তিপূর্ণ হলেও ভোট গণনা, ফলাফল প্রস্তুত এবং ঘোষণার পর্যায়ে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জামায়াতে ইসলামীর প্রার্থীদের পরাজিত করা হয়েছে। তার দাবি, সারা দেশে পঞ্চাশটিরও বেশি সংসদীয় আসনে অল্প ভোটের ব্যবধানে দলটিকে হারিয়ে দেওয়া হয়েছে।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গোলাম পরওয়ার বলেন, অনেক আসনে এক থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীদের পরাজিত দেখানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যে অভিযোগ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ট্রাইব্যুনালের মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করা হবে।

    তিনি আরও বলেন, ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারতেন, তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। ভোটকেন্দ্রে বড় ধরনের সহিংসতা না ঘটলেও ফলাফল প্রণয়ন ও ঘোষণার সময় অনিয়ম হয়েছে বলে আমরা মনে করি।

    জামায়াতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামী সবসময় নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং সহিংসতা বা চরমপন্থাকে ইসলামের পথ হিসেবে মনে করে না। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে দলের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসমর্থন দেখা গেছে, যা রাজনৈতিক মহল ও গণমাধ্যমকেও বিস্মিত করেছে।

    তিনি বলেন, নির্বাচনের আগে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া মানুষের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে এবং ভোট গণনার সময়ও বিভিন্ন স্থান থেকে বিজয়েরখবর পাওয়া যাচ্ছিল। তবে পরবর্তীতে পরিকল্পিতভাবে ফলাফল প্রকাশে বাধা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    আগামী দিনেও জামায়াতে ইসলামী গণতান্ত্রিক ধারায় রাজনীতি চালিয়ে যাবে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, দলটি সরকার ও জনগণের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে বলেন, আদর্শ, নৈতিকতা ও যুক্তির মাধ্যমেই রাজনৈতিক মোকাবিলা হওয়া উচিত।


মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert