প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১২:৪৪ পিএম
          --- ১ মাস আগে
Ad

পাবনায় দাদি নাতনি হত্যাকান্ডের রহস্য উদ্ধার: ভাগনে শরিফুল গ্রেপ্তার

অ- অ+
পাবনায় দাদি নাতনি হত্যাকান্ডের রহস্য উদ্ধার: ভাগনে শরিফুল গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদীকে হত্যার পর নাতনীকে ধর্ষণ ও হত্যা করার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের আপন ভাগনে মো. শরিফুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : সংগ্রহীত
Ad

রোববার (১ মার্চ) পাবনা জেলা পুলিশ এর ডিবি শাখা ও ঈশ্বরদী থানা যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত শরিফুলকে ঈশ্বরদীর কালিকাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করে।


নিহতরা হলেন সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনী জামিলা আক্তার সেতু (১৫)। সেতু ভবানীপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল খানের মেয়ে এবং স্থানীয় কালিকাপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে দাদী-নাতনী নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। পরদিন ২৮ ফেব্রুয়ারি সকালে বাড়ির গেটের সামনে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ এবং পাশের একটি গমখেত থেকে সেতুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।


বিকেলে পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে শরিফুলের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন।


পুলিশের ভাষ্যমতে, যাতায়াতের সুবাদে সেতুর ওপর শরিফুলের কুদৃষ্টি ছিল। ২৭ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টার দিকে তিনি কৌশলে বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে সুফিয়া খাতুন তাকে চলে যেতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে কাঠের বাটাম দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুফিয়া খাতুন মারা যান।
এরপর তিনি ঘরে ঢুকে সেতুকে জাপটে ধরেন। সেতুর চিৎকারে তিনি হাতুড়ি ও বাঁশের বাটাম দিয়ে মাথায় আঘাত করে তাকে অচেতন করে ফেলেন। পরে অচেতন অবস্থায় সেতুকে টেনেহিঁচড়ে পাশের গমখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং ফেলে রেখে পালিয়ে যান।
পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি, একটি বাঁশের কাঠি, একটি কাঠের বাটাম ও অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে।
এ ঘটনায় নিহত সেতুর ফুফু মোসাঃ মর্জিনা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার শরিফুলকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert