
আন্তর্জাতিক ডেস্ক, ১ মার্চ ২০২৬: ইরান ও ইসরায়েলের মধ্যকার ভয়াবহ সামরিক উত্তজনার জেরে মধ্যপ্রাচ্যের বিমান যোগাযোগ ব্যবস্থায় ধস নেমেছে। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক ট্রাভেল হাব দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসহ আবু ধাবি, দোহা এবং কুয়েতের বিমানবন্দরগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
হামলার প্রভাব: শনিবার রাতে ইরানের পাল্টা হামলায় দুবাই ও কুয়েত বিমানবন্দরের স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ আল মাকতুমসহ সব বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে। ফ্লাইট ম্যাপে দেখা যাচ্ছে, ইরান, ইরাক, কুয়েত, ইসরায়েল ও বাহরাইনের আকাশ এখন সম্পূর্ণ ফাঁকা।
বিপর্যস্ত বিশ্ব যোগাযোগ: দুবাই ও দোহা হলো পূর্ব ও পশ্চিমের দেশগুলোর আকাশপথের সংযোগস্থল। বিমান চলাচল বিশেষজ্ঞ জন স্ট্রিকল্যান্ড বলেন, "এই হাবগুলো বন্ধ হওয়ার অর্থ হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েক লাখ যাত্রী আটকা পড়া। এটি কেবল যাত্রীবাহী নয়, পণ্যবাহী কার্গো চলাচলেও বিশাল প্রভাব ফেলবে।" সিরিয়াম (Cirium) ডাটা অনুযায়ী, ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের ২৪ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।
যাত্রীদের ভোগান্তি: ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে এশিয়ামুখী যাত্রীরা আটকা পড়েছেন। প্যারিস থেকে দুবাইগামী অনেক শিক্ষার্থী ও পর্যটকের যাত্রা বাতিল করা হয়েছে। দোহা ও দুবাই বিমানবন্দরে ট্রানজিট যাত্রীরা পরবর্তী ফ্লাইটের অনিশ্চয়তায় হোটেলের জন্য ভিড় করছেন। ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা EASA এয়ারলাইন্সগুলোকে এই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।