Katha24 ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১ এএম
          --- ১ মাস আগে
Ad

ভোলার তজুমদ্দিনে কীর্তন দেখে ফেরার পথে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক ৩

অ- অ+
ভোলার তজুমদ্দিনে কীর্তন দেখে ফেরার পথে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক ৩
Ad

ভোলার তজুমদ্দিনে কীর্তন দেখে ফেরার পথে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক ৩

ভোলা, প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় কীর্তন অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে এক সনাতনী বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর  এলাকায় অনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা ওই নারীকে অর্থের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ রাকিব, মোঃ জুয়েল এবং আল আমিনসম্রাট । পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

তজুমদ্দিন থানার এক কর্মকর্তা বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (1)
সায়ান মাহমুদ 1 month ago

সত্য ঘটনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert