
রমজান মাস শুরু হতেই ইফতারের সময় ভাজাপোড়ার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, পাকোড়াসহ বিভিন্ন ধরনের ভাজাপোড়া ইফতারের প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে।
বিকেলের পর থেকেই শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় ভাজাপোড়ার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই সময়ের অভাবে বাসায় তৈরি না করে বাইরে থেকেই এসব খাবার কিনে ইফতার করছেন।
স্থানীয় কয়েকজন ক্রেতা জানান, রোজা রাখার পর ভাজাপোড়া খেতে ভালো লাগে। তবে প্রতিদিন খাওয়াও হয়ে যাচ্ছে বলে তারা জানান।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ভাজাপোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দীর্ঘ সময় তেলে ভাজা খাবার হজমে সমস্যা, গ্যাস্ট্রিক ও ওজন বৃদ্ধির কারণ হতে পারে। বিশেষ করে একাধিকবার ব্যবহার করা তেলে ভাজা খাবার আরও ক্ষতিকর।
বিশেষজ্ঞদের পরামর্শ, ইফতারে ভাজাপোড়া সীমিত রেখে খেজুর, ফলমূল, পানি ও হালকা খাবারের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এতে শরীর সুস্থ থাকবে এবং রোজার পর দুর্বলতা কম হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।