
ঠাকুরগাঁও প্রতিনিধি:
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে ঢোরামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলুবোঝাই ভোটভোটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা হরিপুর থানা পুলিশের পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।
পুলিশ সদস্যরা জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হরিপুর থানার ব্যবহারের জন্য ঠাকুরগাঁও পুলিশ লাইন থেকে আনা কিছু সংখ্যক শটগান ফেরত দিতে রবিবার দুপুরে তারা ঠাকুরগাঁও পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন তারা।
দুর্ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার এসআই এরশাদ আলী ও এসআই আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান ও বহনকৃত অস্ত্র নিরাপদে উদ্ধার করেন। পরে নিয়ন্ত্রণ হারানো আলুবোঝাই শ্যালো ট্রাক্টরটি থানায় নিয়ে যাওয়া হয়।
তবে এ ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।