
Desk Report |katha24
বাঘাইছড়িতে মাহে রমাদান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। পবিত্র রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন বলে স্থানীয়দের দাবি।
ভোক্তারা বলছেন, রমজান শুরু হলেই বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল। বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বৃদ্ধি করলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে বলে তারা মনে করছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।