প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৮ পিএম
          --- ২ মাস আগে
Ad

পীরের আদেশে ৫৬ বছর ধরে ভোট দেন না রূপসার নারীরা

অ- অ+
পীরের আদেশে ৫৬ বছর ধরে ভোট দেন না রূপসার নারীরা
পীরের-আদেশে-৫৬-বছর-ধরে-ভোট-দেন-না-রূপসার-নারীরা
Ad

ডেস্ক রিপোর্ট ঢাকা । কথা২৪


 চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা বাজারে যাওয়া, কেনাকাটা, চাকরি-বাকরি, পড়াশোনাসহ সব কাজ করেন। কেবল তারা গত ৫৬ বছর ধরে ভোটকেন্দ্রে যান না। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে এলাকাটি। প্রতিবারের মতো এবারও তাদের ভোটকেন্দ্রে আনতে প্রশাসন জোর প্রচেষ্টা চালাচ্ছে। দেশজুড়ে ভোটকেন্দ্র মানে নারী-পুরুষের লম্বা সারি। সেখানে এই ইউনিয়নের ভোটকেন্দ্র মানে পুরুষদের উপস্থিতি। নারীরা কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ভোট দেননি। কথিত আছে, ১৯৬৯ সালে ভারতের জয়নপুর থেকে পীর মওদুদ হাসান জয়নপুরী (রহ.) এখানে আসেন। সেই সময় দেশে কলেরা মহামারি ছিল। ওই প্রেক্ষাপটে পীর সাহেব নাকি নারীদের পর্দা রক্ষা ও ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। যদিও এ তথ্যের প্রমাণ পায়নি সমকাল। আর মহামারি বহু আগে শেষ হলেও তাঁর সেই নির্দেশ সামাজিক রীতিতে পরিণত হয়েছে। নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোট না দেওয়ার বিষয়টি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না। পারিবারিক চাপ, পীরের কথা অবমাননা বা ক্ষতির আশঙ্কায় তারা ভোটকেন্দ্রে যেতেন না। অনেক নারী জানান, ভোটের দিন তারা ঘরে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, পুরুষরা খুব একটা জোর দেন না। আবার কেউ অনুরোধ করলেও অনেকে নিজের ইচ্ছায় ভোট দেন না। কারণ, ওই পীরের আদেশ অমান্য করলে যদি কোনো অনিষ্ট হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেল, রূপসা দক্ষিণ ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ২৯৯ জন। স্থানীয় নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন পুরুষদের ভোটে। এ বিষয়ে সংরক্ষিত সদস্য হাজেরা বেগম বলেন, সময় বদলেছে। এখন নারীরা আগের চেয়ে সচেতন। অনেক নারী ভোট দেওয়ার কথা বলছেন। আমিও চাই, নারীরা অধিকার প্রয়োগ করুক। জেলা প্রশাসনের পক্ষ থেকে নারীদের ভোট দিতে উদ্বুদ্ধ করছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। সভা-সমাবেশ করেছেন। গত বুধবার রূপসা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় নারীদের ভোটদানে উদ্বুদ্ধকরণে ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে সভা করেন। ওই সভায় জেলা প্রশাসক বলেন, ইসলামের দৃষ্টিতে পর্দা মেনে ভোট দেওয়া নিষিদ্ধ বা অপরাধ নয়। চাঁদপুর-৪ আসনে এবারের নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি প্রার্থী মো. হারুনুর রশীদ বলেন, ভোট দেওয়া সাংবিধানিক অধিকার। নারীরা কেন্দ্রে এলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। আমরা তাদের সঙ্গে কথা বলছি, আস্থা তৈরির চেষ্টা করছি। জামায়াতের প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ইসলামে নারীদের ভোট দেওয়া নাজায়েজ বা নিষিদ্ধ এমন কোনো কথা নেই। নারীদের কেন্দ্রে আনতে জামায়াত জোর চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে দলের নারী কর্মীরা এলাকায় গিয়ে ৮-১০টি উঠান বৈঠক করেছেন। 

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert