প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৭ পিএম
          --- ২ মাস আগে
Ad

জাতীয় সংসদে চবির আট অ্যালামনাই

অ- অ+
জাতীয় সংসদে চবির আট অ্যালামনাই
জাতীয় সংসদে চবির আট অ্যালামনাই
Ad

চবি প্রতিনিধি | KATHA24



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আটজন সাবেক শিক্ষার্থী।


 তাদের মধ্যে সাতজন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং একজন জয়ী হয়েছেন ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলা থেকে। বিজয়ীদের অধিকাংশই ধানের শিষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।


প্রাপ্ত তথ্যানুসারে, চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী হয়েছেন চবির হিসাববিজ্ঞান বিভাগ থেকে এমকম ডিগ্রিধারী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরি। তিনি ধানের শিষ প্রতীকে নির্বাচন করেন। তবে তার বিরুদ্ধে আপিল বিভাগে মামলা চলমান থাকায় এ আসনের ফলাফল নির্বাচন কমিশন স্থগিত রেখেছে বলে জানা গেছে।


পার্বত্য জেলা খাগড়াছড়ি আসন থেকে জয় পেয়েছেন চবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াদুদ ভুঁইয়া।


কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীই ছিলেন চবির সাবেক শিক্ষার্থী। জামায়াত মনোনীত হামিদুর রহমান আযাদের বিপরীতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। 


এছাড়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জয়ী হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরি।


ফেনী-২ (সদর) আসনেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই ছিলেন চবির সাবেক শিক্ষার্থী। এ আসনে বিজয়ী হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এবি পার্টির সভাপতি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান মঞ্জু।


লক্ষ্মীপুরের দুটি আসনেও জয় পেয়েছেন চবির সাবেক শিক্ষার্থীরা। লক্ষ্মীপুর-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। অন্যদিকে লক্ষ্মীপুর-৪ আসনে দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিএনপি প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজাম ধানের শিষ প্রতীকে জয়লাভ করেন।


চট্টগ্রাম বিভাগের বাইরে ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। উল্লেখ্য, ওয়াদুদ ভুঁইয়া ও ড. রফিকুল ইসলাম হিলালী দুজনই চবি ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।


একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এ উল্লেখযোগ্য উপস্থিতি জাতীয় সংসদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকে নতুন মাত্রা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছ 

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert