
ঠাকুরগাঁও প্রতিনিধি:
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল।
তিনি জানান, বেলাল উদ্দিন প্রধান একজন বয়োবৃদ্ধ ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি ঢাকা থেকে কিছু অর্থ নিয়ে ফিরছিলেন এবং সংশ্লিষ্ট নিয়ম মেনেই অর্থ বহন করা হচ্ছিল বলে দাবি করেন তিনি। তবে অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন আনোয়ারুল হক কাজল।
তিনি আরও বলেন, আটক অবস্থায় মানসিক চাপ এবং পূর্বের শারীরিক অসুস্থতার কারণে বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েন। তার হার্টের সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এর আগে বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় বেলাল উদ্দিন প্রধানের কাছে থাকা অর্থ জব্দ করা হয়। গণনা শেষে টাকার পরিমাণ ৫০ লাখ বলে নিশ্চিত করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।