প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৭ পিএম
          --- ২ মাস আগে
Ad

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

অ- অ+
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
এবার কোনো নির্বাচন প্রকৌশল হবে না: ইসির চেয়ারম্যান মাহমুদুল হাসান মাছউদ
Ad

Desk Report I Katha24.com

ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি 

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। জাতিকে ভালো নির্বাচন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবাই প্রতিজ্ঞাবদ্ধ।


শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এবার আইনশৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে দাবি করে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সব মিলিয়ে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ, গ্রহণযোগ্য করতে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের কথা রেখেছে। তারা তাদের পোস্টার অপসারণ ও সফর বাতিল করেছে। দলীয় প্রধানদের কটাক্ষমূলক বক্তব্য প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, দেশে ভোটযুদ্ধ চলছে।

এই যুদ্ধের মাঠে প্রতিটি দলের প্রধান যে বক্তব্য রাখছেন, তা নির্বাচনের নিজ নিজ রাজনৈতিক কৌশলমাত্র। এটা তাদের রাজনৈতিক ব্যাপার। এখানে আমাদের বলার কিছু নেই। তবে সব পক্ষই শান্ত থেকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখবে, এটি আমরা কামনা করছি। এর আগে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও জেলার ৬টি সংসদীয় আসনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় করেন আব্দুর রহমানেল মাছউদ।

এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পীরগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেক রকম বার্তা বা গুজব আসতে পারে। এ বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনার বার্তা একটা–সুন্দর ভোট করা। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে সভায় রংপুরের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফাত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert