প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০ এএম
          --- ২ মাস আগে
Ad

‘দুই ভুবনের, দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ গানের সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন

অ- অ+
‘দুই ভুবনের, দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ গানের সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন
ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ মো. শাহ নেওয়াজ। ছবি: সংগৃহীত বিনোদন ডেস্ক প্রকাশ: ...
Ad

DESK REPORTII KATHA24


ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ মো. শাহ নেওয়াজ। ছবি: সংগৃহীত বিনোদন ডেস্ক প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৩৫ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:০১ দেশের প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক মো. শাহ নেওয়াজ মারা গেছেন। বাংলাদেশ সময় ৭ ফেব্রুয়ারি রাত ৩টা ৩৩ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। সামাজিক মাধ্যমে তার মৃত্যৃর খবরটি জানিয়েছেন গীতিকার কবির বকুল। তিনি লিখেছেন, ‘অসংখ্য কালজয়ী গানের সুরস্রষ্টা প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহ নেওয়াজ (৭৬) আর নেই।

শনিবার মধ্য রাত ৩টা ৩৩ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। শাহ নেওয়াজের ছেলে স্বদেশ নেওয়াজ গণমাধ্যমকে জানান, গত বছরের ৭ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তার বাবাকে কানাডার মন্ট্রিয়লে রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এই সময় তাকে চারবার লাইফ সাপোর্ট দেওয়া হয়। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে মন্ট্রিয়লেই সমাহিত করা হবে। বাংলা গানের ইতিহাসে উল্লেখযোগ্য গানগুলোর একটি ‘দুই ভুবনের, দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেললাইন বহে সমান্তরাল’। নজরুল ইসলাম বাবুর লেখা এই কালজয়ী গানের সুরকার ছিলেন মো. শাহ নেওয়াজ।

গানটি গেয়েছিলেন মলয় কুমার গাঙ্গুলী ও দিলরুবা খান। দিলরুবা খানের কণ্ঠেই গানটি বিশেষ জনপ্রিয়তা পায়। ১৯৮৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘একদিন যখন’ নাটকে গানটি ব্যবহৃত হয়। বিটিভির নাটকে ব্যবহৃত শাহ নেওয়াজের সুরে আরেকটি উল্লেখযোগ্য গান ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে/ তোমায় নিয়ে ঘর বাঁধিব গহিন বালুচরে’। মো. শাহ নেওয়াজের সুরে আরও কিছু কালজয়ী গানের মধ্যে রয়েছে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া দুটি বিখ্যাত গান, ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সবকিছু ভুলে যেন করি লেনদেন, তুমিও তো বেশ আছ ভালোই আছ কবিতায় লেখা সেই বনলতা সেন’ এবং ‘এক ফোঁটা বিষ আজ আমার তিয়াস প্রিয়া মেটাবে’।

এ দুটি গান লিখেছিলেন ওসমান শওকত। শাহ নেওয়াজের সুরে শাহনাজ রহমতুল্লাহ গেয়েছিলেন ‘বন্ধু রে তোর মন পাইলাম না’,‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ সামাল করে রেখো আমার মাটির জায়নামাজ’। মো. শাহ নেওয়াজের সুরে গান করেছেন মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোরসহ দেশের প্রায় সব খ্যাতিমান সংগীতশিল্পী। 

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert