প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩ এএম
          --- ২ মাস আগে
Ad

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতবাড়িতে আগুনে মা-মেয়ের মৃত্যু, দগ্ধ বৃদ্ধা

অ- অ+
নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতবাড়িতে আগুনে মা-মেয়ের মৃত্যু, দগ্ধ বৃদ্ধা
নাটোরের-গুরুদাসপুরে-ভয়াবহ-অগ্নিকাণ্ড-বসতবাড়িতে-আগুনে-মা-মেয়ের-মৃত্যু-দগ্ধ-বৃদ্ধা
Ad

 DESK REPORT II KATHA24


নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও এক বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের এক বৃদ্ধা নারী গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (আজ) ভোর পৌনে চারটার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রোববার রাতের খাবার শেষে রান্টু আলী ও তাঁর পরিবারের সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোর পৌনে চারটার দিকে হঠাৎ করে শয়নঘরে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুম ভেঙে পরিবারের অন্য সদস্যরা কোনোভাবে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে রান্টু আলীর স্ত্রী আতিয়া বেগম (২৮), তাঁদের এক বছর বয়সী কন্যা রওজা খাতুন এবং বৃদ্ধা মা মর্জিনা বেগম ঘরের ভেতর আটকা পড়েন।

খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এ সময় আতিয়া বেগম ও তাঁর শিশু কন্যা রওজা খাতুনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মর্জিনা বেগমকে। পরে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাঁর অবস্থাকে আশঙ্কাজনক বলে জানান।

ফায়ার সার্ভিস জানায়, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর আগেই রান্টু আলীর বসতবাড়ির চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি পাশের একটি মুদিদোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে বাড়ির দুটি ছাগল পুড়ে মারা গেছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রথমে হতাহতদের উদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তে কাজ শুরু করেছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert