প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৮ পিএম
          --- ২ মাস আগে
Ad

নাসিরনগরে জনসমুদ্রে রূপ নিল এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের ‘ঘোড়া’ মার্কার নির্বাচনী জনসভা

অ- অ+
নাসিরনগরে জনসমুদ্রে রূপ নিল এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের ‘ঘোড়া’ মার্কার নির্বাচনী জনসভা
নাসিরনগরে জনসমুদ্রে রূপ নিল এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের ‘ঘোড়া’ মার্কার নির্বাচনী জনসভা
Ad

 নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : Katha24.com


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের বিশাল নির্বাচনী জনসভা। জনসভাটি রীতিমতো জনসমুদ্রে রূপ নেয়।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় যোগ দেন। পুরো সমাবেশস্থলজুড়ে “মামুন ভাই, মামুন ভাই”, “ঘোড়া, ঘোড়া” শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শামিমুল ইসলাম ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মীর মোস্তফা জালালের যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটি অঞ্চলের গর্ব, কিংবদন্তি রাজনীতিক, সাবেক বিএনপির বিপ্লবী নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য এসএম শাফি মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির দুইবারের সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আঃ আওয়াল, যুবদলের সাবেক আহ্বায়ক মীর মোস্তফা জালাল, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস, সার্জেন্ট আলম উদ্দিন, মোস্তাফিজুর রহমান রমজান, হাজী বিল্লাল মিয়া, এমদাদ উল্লাহ ভূঁইয়া, গোলাম নূর মেম্বার, হাজী আজগর, আবুল কাশেম, ইউনুছ মিয়া, মোশারফ হোসেন তালুকদার, এসএম সুহেল আহাম্মেদ, বখতিয়ারুজ্জামান গালিবসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বহু নেতৃবৃন্দ।

প্রধান বক্তা এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন তার বক্তব্যে বলেন,

“নীতির প্রশ্নে আমি আপোষহীন। আমি আপনাদের মাঝেই ছিলাম, আপনাদের অধিকার আদায়ের লড়াই করেছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাধারণ মানুষের পাশে থাকব। আমার লক্ষ্য পদ বা ক্ষমতা নয়—আপনাদের সেবা। শিক্ষা, যোগ্যতা ও আদর্শ দিয়ে গড়ে তুলব একটি আধুনিক, নিরাপদ ও দুর্নীতিমুক্ত নাসিরনগর।”

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ‘ঘোড়া’ মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

জনসভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Katha24.com

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert