প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৮ এএম
          --- ২ মাস আগে
Ad

মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় পাঠ শুরু

অ- অ+
মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় পাঠ শুরু
আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজন হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় পাঠ শুরু
Ad

ডেস্ক রিপোর্ট | Katha24.com


জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ভয়াবহভাবে ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জন আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পাঠ শুরু হয়। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি রায়ের কার্যক্রম সম্প্রচার করছে।

বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে একই দিন দুপুর ১২টা ২৫ মিনিটে মামলায় গ্রেফতার আট আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন—

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী,

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম,

ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন,

এসআই মালেক,

এসআই আরাফাত উদ্দিন,

এএসআই কামরুল হাসান,

এসআই শেখ আবজালুল হক

এবং কনস্টেবল মুকুল।

উল্লেখ্য, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি তৃতীয় রায়। গত ১ ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল-২।

এই মামলাটি জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবাধিকার লঙ্ঘনের অন্যতম নৃশংস ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। রায় ঘোষণার মধ্য দিয়ে ঐতিহাসিক এই বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert