প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৫ এএম
          --- ২ মাস আগে
Ad

নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা সাইবার আক্রমণের অভিযোগ

অ- অ+
নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা সাইবার আক্রমণের অভিযোগ
নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা: ব্যালটের মাধ্যমে পরিবর্তনের ডাক, সাইবার আক্রমণের অভিযোগ
Ad

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি I Katha24.com


নারায়ণগঞ্জ-৩ আসনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনপ্রিয় সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন  জামায়াতের সেক্রেটারি জনাব মিয়া গোলাম পরোয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের সকল থানার প্রতিনিধিবৃন্দ এবং নারায়ণগঞ্জের পাঁচটি আসনের এমপি প্রার্থীও সমন্বয়করা।

জনসভায় বক্তারা বলেন, গত ৫৪ বছরের ইতিহাসে এ দেশের জনগণ বারবার ব্যর্থ নেতৃত্ব দেখেছে। নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। শিল্পনগরী হিসেবে পরিচিত এই জেলায় আধিপত্যবাদ, দখল ও অনিয়মের বহু ইতিহাস রয়েছে—যা সাধারণ মানুষ ভালোভাবেই জানে।

বক্তারা আরও বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের। আগামী ১২ তারিখের জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে যোগ্য ও সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান তারা। জনগণ যখন ব্যর্থ নেতৃত্বকে লালকার্ড দেখাতে প্রস্তুত, তখন একটি মহল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত সাইবার আক্রমণ শুরু করেছে বলে অভিযোগ করেন তারা।

জনাব মিয়া গোলাম পরোয়ার বলেন, “সাইবার আক্রমণ, অপপ্রচার কিংবা ভয় দেখিয়ে এ দেশের মানুষের সিদ্ধান্ত বদলানো সম্ভব নয়। জনগণ এখন সচেতন। তারা জানে কাকে নির্বাচিত করতে হবে এবং কাকে প্রত্যাখ্যান করতে হবে।”

জনসভায় অংশগ্রহণকারী নেতারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন এবং নারায়ণগঞ্জের উন্নয়ন ও সুশাসনের জন্য ইসলামি নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিশাল এই জনসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert