
ডেস্ক রিপোর্ট ঢাকা katha24.com
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬ (খসড়া) প্রস্তুত করা হয়েছে। খসড়া অধ্যাদেশটি ইতোমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খসড়া অধ্যাদেশের বিষয়ে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মতামত ও প্রস্তাব আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে তাদের মতামত ও সুপারিশ ই-মেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
মতামত ও প্রস্তাব পাঠানোর জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো—
secretary@moi.gov.bd
law2@moi.gov.bd
সরকারি সূত্র জানিয়েছে, সম্প্রচার খাতকে সময়োপযোগী, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে এ অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাপ্ত মতামত পর্যালোচনা করে চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হবে।
—
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।