প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১০:২৭ এএম
          --- ২ মাস আগে
Ad

নির্বাচনি প্রচারে এসে ‘না’ ভোট চাইলেন সুন্নী জোটের প্রার্থী

অ- অ+
নির্বাচনি প্রচারে এসে ‘না’ ভোট চাইলেন সুন্নী জোটের প্রার্থী
নির্বাচনি প্রচারে এসে ‘না’ ভোট চাইলেন সুন্নী জোটের প্রার্থী
Ad

চাঁদপুর প্রতিনিধি | Katha24.com

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১৫:৪২


চাঁদপুর-৫ আসনে নির্বাচনি প্রচারণা শুরু করে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তম সুন্নী জোটের প্রার্থী ও ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি। তিনি একই সঙ্গে চাঁদপুর-৫ ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি তার পিতা পীর সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদির মাজার জিয়ারত শেষে হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশে বক্তব্যে তিনি প্রকাশ্যে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি বলেন, “জুলাই সনদ থেকে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ ও ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ শব্দগুচ্ছ বাদ দেওয়া হয়েছে, যা ১৯৭১ সালের সংবিধানে বিদ্যমান ছিল। ‘হ্যাঁ’ ভোট দেওয়া হলে ৭১-এর সংবিধান বিকৃত হবে।”

তিনি আরও বলেন, “দেশ ও ইসলাম রক্ষার স্বার্থে সুন্নী জোটের প্রতীক ‘চেয়ার’ মার্কায় ভোট দিন এবং গণভোটে ‘না’ ভোট দিন।”

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এছাড়া ইসলামি ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা সভাপতি মো. জিয়াউল হক রিজভী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী আব্দুর রহিমসহ বৃহত্তর সুন্নী জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert