
রোববার (২৬ এপ্রিল) দুপুরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৫ এপ্রিল) রাতে পাথরঘাটা উপজেলার মাছের খাল বাজারের কাছে সাইফুল স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সূত্রে জানা যায়, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে জ্বালানির সংকট তৈরি করে, মজুত করে এবং অতিরিক্ত দামে বিক্রি করছেন। এই গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় উপজেলার মাছের খাল বাজারের সাইফুল স্টোরে তল্লাশি চালালে অবৈধভাবে মজুত করা ১,২৬০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৫৮ হাজার ৯০০ টাকা।
পরবর্তী সময়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে জ্বালানি পেট্রোল, অক্টেন ও ডিজেল মজুত এবং বিক্রি করার দায়ে ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে উদ্ধারকৃত জ্বালানি সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশনা প্রদান করেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল জানিয়েছেন, কোস্টগার্ডের অভিযানে অবৈধভাবে মজুত করা জ্বালানি উদ্ধার হওয়ার পর ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।