প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ০৮:২৩ এএম
          --- ৫ ঘন্টা আগে
Ad

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

অ- অ+
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এ উপলক্ষে বক্তব্য দেন। ছবি: পিএমও
Ad

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। সাধারণ মানুষের দীর্ঘ সময়ের প্রত্যাশা একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থা, যা বর্তমান সরকারের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

আজ সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে, ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় জনপ্রশাসন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে, এই রাষ্ট্রের প্রকৃত মালিক দেশের জনগণ। তাই জনগণের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করা জনপ্রশাসন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশন বা বিয়াম ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর যাত্রা শুরু করে এবং ২০০২ সালের নভেম্বর মাসে এটি বিয়াম ফাউন্ডেশনে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত দেশ ও জনগণের স্বার্থে বিএনপি সরকার দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ার লক্ষ্যে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চায়।

তিনি আরও বলেন, বিয়াম ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কেবল একটি ভবনের ভিত্তি স্থাপন নয়, বরং এটি প্রশাসনিক সক্ষমতা, নেতৃত্বের গঠন এবং মানব সম্পদ বিকাশের প্রতি রাষ্ট্রীয় অঙ্গীকারের প্রতীক।

তারেক রহমান বলেন, আজ যে ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে, তা ভবিষ্যতে প্রশাসনিক নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এই ভবনটি শুধু একটি অবকাঠামো নয়, বরং এটি জ্ঞানচর্চা, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি কেন্দ্র হয়ে উঠবে।

তিনি যোগ করেন, দক্ষ মানবসম্পদ তৈরি বিয়ামের অন্যতম লক্ষ্য। বিশেষ করে সরকারি কর্মে নিয়োজিতদের আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির সঠিক ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ এবং জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই, যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই, উল্লেখ করেন তিনি।

বিয়ামের কারিকুলাম ও প্রশিক্ষণ পরিবেশ বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তাকে আরও সমৃদ্ধ করবে বলেও প্রধানমন্ত্রী জানান। আধুনিক প্রশাসনের দক্ষতা মানে শুধু নিয়ম জানা নয়, বরং প্রযুক্তির ব্যবহার, তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জনসেবায় সৃজনশীল দৃষ্টিভঙ্গিরও প্রয়োজন। বর্তমান সরকার প্রশিক্ষণ ব্যবস্থাকে আরো আধুনিক ও ফলাফলমুখী করার ওপর গুরুত্ব দিচ্ছে। মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি উন্নত কোর্স, গবেষণা এবং নীতি নির্ধারণমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে।

জনপ্রশাসন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে আপনারা কি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পেরেছিলেন, সেটি প্রশ্নে না তুলে, আমি আপনাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে একটি বার্তা দিতে চাই। দেশ ও জনগণের কাছে আমাদের যে প্রতিশ্রুতি, তা কেবল রাজনৈতিক নয়, বরং জনগণের সঙ্গে করা চুক্তি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর।

তিনি বলেন, আমি আশা করি আপনারা নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে জনগণের কাছে সরকারের প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করবেন। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষার জন্য প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার দৃঢ় চর্চা নিশ্চিত করা প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ প্রশাসনিক স্তরে অবস্থান করছেন। আপনারা যে দায়িত্ব পালন করেন, তা কেবল নথিপত্র পরিচালনা বা প্রশাসনিক তদারকির মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ার ক্ষেত্রে আপনারাই হচ্ছেন মূল চালিকাশক্তি। আপনার পেশাদারিত্ব, দক্ষতা, নৈতিক দৃঢ়তা ও প্রশাসনিক প্রজ্ঞার ওপর একটি জাতির উন্নয়ন নির্ভর করে। আপনাদের প্রতিটি সিদ্ধান্তের প্রভাব কখনও একটি পরিবারে, কখনও একটি অঞ্চলে বা কখনও পুরো জাতির ওপর এসে পড়ে।

তিনি বলেন, বর্তমান সরকার ‘মেরিটোক্রেসির বাংলাদেশ’ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রযন্ত্রের নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতাকে প্রধান গুরুত্ব দেওয়া হবে। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়নের মাধ্যমে প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

তারেক রহমান বলেন, বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের নিজেদের প্রস্তুত রাখতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের প্রশাসনকে আরো দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো ভবিষ্যতে সকল সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে দক্ষ মানব সম্পদ গড়তে বিয়ামের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য সরকার যে কোনো প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বব্যবস্থায় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সহজীকরণের জন্য সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা এবং সম্পূর্ণ ডিজিটাল কার্যপ্রবাহ তৈরি করে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাকে আধুনিক বিশ্বের উপযোগী করে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছাবে। বৈষম্য কমবে, নারী এবং যুবসমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা আমাদের প্রতিটি নীতির অবিচ্ছেদ্য অংশ হবে।

জনপ্রশাসন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারাই নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের মধ্যে সেতুবন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতা সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদের কেবল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসেবে ভাবুন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেল থেকে ফিরেই ফের বেপরোয়া: চাঁদাবাজি

হোমনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ: ৩ জন গ্রেফতার,

নিয়োগ বাণিজ্যের অন্ধকার: প্রাইম পোল্ট্রি এন্ড ফিস ফিডের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ

ভোলার ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার ভুল রিপোর্ট: জনমনে আতঙ্ক

সাংবাদিকদের জন্য সুখবর: শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করছে সরকার

তরুণ উদ্ভাবকের তৈরি গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাত্র রাজনীতি নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন : এ্যানি

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

ছাত্রদল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: সাদ্দাম

নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

১০

সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, বিএনপিকে মামুনুল হক

১১

ভোলার পিআইও বরিশালে গ্রেপ্তার

১২

সৌদি আরবে পৌঁছালেন ৩২,৫৩২ বাংলাদেশি হজযাত্রী

১৩

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ নিহত, স্ত্রী নাফিসা গুরুতর আহত

১৪

বাঘাইছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের আয়োজন

১৫

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

১৬

বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালুর সম্ভাবনা: সুবিধা ও ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা

১৭

'চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইইউ'

১৮

মির্জা ফখরুল: জ্বালানি সংকটের সৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ

১৯

লোডশেডিংয়ের অবসান কবে?

২০
Ad
Ad
Katha Expert