প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ০৪:৩৫ পিএম
          --- ৪ ঘন্টা আগে
Ad

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

অ- অ+
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
শুক্রবার দুপুরে সিলেটে শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাসিয়া খাল পরিদর্শন করেন। স্থানটি উন্নয়ন কার্যক্রমের আওতায় রয়েছে। ছবি : সংগৃহীত
Ad

শিল্প, পাট ও বস্ত্র এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হলেও সরকার জনগণের ওপর এর প্রভাব কমাতে সচেষ্ট রয়েছে। এ জন্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অথচ আশেপাশের অন্যান্য দেশে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশে তুলনামূলকভাবে বেশি। আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ১৫ শতাংশের এই বৃদ্ধি করেছি যাতে জনগণের ওপর কোনো অতিরিক্ত চাপ না পড়ে।

তিনি আরো জানান, ১৫ শতাংশ দাম বৃদ্ধির ফলে একটি ট্রাক যদি ২০০ কিলোমিটার পণ্য পরিবহন করে, তবে কেজি প্রতি পণ্যের মূল্য মাত্র ৩০ পয়সা বাড়তে পারে। এই সামান্য বৃদ্ধির কারণে প্রকৃত মূল্যস্ফীতির ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।

মন্ত্রী সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শন করেন, যেখানে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান, সিলেটের এই স্থানে বাসিয়া খাল খননের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে, সদর উপজেলার মাসুকবাজারে খালটির প্রস্তুতি পরিদর্শনে যান খন্দকার আব্দুল মুক্তাদির এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বাসিয়া খাল খনন সম্পর্কে মন্ত্রী জানান, এই খালের মোট দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, যেখানে খনন করা হবে ২৩ কিলোমিটার। এটি সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর উপজেলা হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে ৯০ হাজার কৃষক উপকৃত হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হলে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

সিলেটে বিদ্যুৎ বিভ্রাট বিষয়ে এক প্রশ্নের জবাবে, তিনি বলেন, সরকারের বয়স মাত্র দুই মাস, তবে আমরা বহু অব্যবস্থাপনা ও অরাজকতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদের বিদ্যুৎ উৎপাদনের প্রধান সমস্যা হলো, এটি এখনও গ্যাসের ওপর নির্ভরশীল। দেশে মাত্র ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয় এবং ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হয়। অর্থের সংস্থান থাকলেও কিছু সমস্যা কারণে চাহিদামাফিক গ্যাস আমদানি করা সম্ভব হচ্ছে না, ফলে বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। তবে সরকার এই সমস্যা সমাধানে কাজ করছে।

খাল পরিদর্শনকালে, সিলেট-২ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, এবং সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালুর সম্ভাবনা: সুবিধা ও ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা

'চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইইউ'

মির্জা ফখরুল: জ্বালানি সংকটের সৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ

লোডশেডিংয়ের অবসান কবে?

হাজারীবাগ থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে সুশাসন কাঠামোর আওতায় আনার কাজ চলছে: বিএসইসি চেয়ারম্যান

এলএনজি বাজারে সংকট থাকতে পারে ২০২৭ সাল পর্যন্ত: আইইএ

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

১০

ঐতিহাসিক জয় নারী হকি দলের

১১

সিরিজ নির্ধারণী ম্যাচে কাল মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা নারী দল

১২

ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা

১৩

রাউজানে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেফতার ২

১৪

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বার আটক, একজন গ্রেফতার

১৫

নারায়ণগঞ্জে মৎস্য ভবনের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

১৬

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার

১৭

মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার সরিষাবাড়ীতে ইউএনওর কঠোর পদক্ষেপ

১৯

নারায়ণগঞ্জের ভুইগড়ে ফের বাস দুর্ঘটনা: জননিরাপত্তায় প্রশ্ন

২০
Ad
Ad
Katha Expert