প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ০৯:০৪ এএম
          --- ৬ ঘন্টা আগে
Ad

দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক কেন্দ্রীয় 'সরস্বতী জ্ঞান মন্দির' চবিতে উদ্বোধন

অ- অ+
দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক কেন্দ্রীয় 'সরস্বতী জ্ঞান মন্দির' চবিতে উদ্বোধন
'সরস্বতী জ্ঞান মন্দির' উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এমপি
Ad

কথা২৪ । চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম কেন্দ্রীয় মন্দির এবং প্রথম ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে এই মন্দির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
এসময় ভূমি ও পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, মন্দির নির্মাণের দাতা সংস্থা অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান শ্রীমতি অনিতা চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।
এদিন সকাল ৯টায় পূজা ও বন্দনা, সকাল ১০টায় দ্বারোদ্ঘাটন, সাড়ে ১০টা থেকে অতিথিদের বক্তব্য প্রদান, দুপুরে আপ্যায়নের ব্যবস্থা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চবির সনাতন ধর্ম পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষের বক্তব্য।
তিনি বলেন, এই মন্দিরটি দেশের প্রথম সরস্বতী জ্ঞান মন্দির এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম কেন্দ্রীয় মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ জন সনাতনী শিক্ষক ও তিন হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা উল্লেখযোগ্য।
বর্তমানে চবিতে প্রায় সাড়ে তিন হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। ২০১১ সালে সনাতন ধর্ম পরিষদের দাবির প্রেক্ষিতে চবির উত্তর ক্যাম্পাস এলাকায় প্রায় ২০ হাজার বর্গফুট জমিতে কেন্দ্রীয় মন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এর পরবর্তী পর্যায়ে ২০১২ সালে এটি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদিত হয়। এরপর অদুল-অনিতা ট্রাস্টের অর্থায়নে নির্মিত এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার সরিষাবাড়ীতে ইউএনওর কঠোর পদক্ষেপ

নারায়ণগঞ্জের ভুইগড়ে ফের বাস দুর্ঘটনা: জননিরাপত্তায় প্রশ্ন

এনসিপিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন ইসহাক সরকার, রনি ও কাফি

তরুণ উদ্ভাবকদের বড় প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল সায়েন্স এক্লিপ্স ২০২৬’ এর সফল সমাপ্তি

নব্য নির্মিত গোমা সেতুতে রাত হলে নেমে আসে অন্ধকার!

বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক ও শেরেবাংলার নাতনি ফ্লোরা এনসিপিতে যোগদান: রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী শিক্ষক সমাবেশ, কার্যক্রম বন্ধ

মেহেন্দীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ীর গ্রেফতার:

দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক কেন্দ্রীয় 'সরস্বতী জ্ঞান মন্দির' চবিতে উদ্বোধন

সিংড়ায় জমিজমা বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

১০

পুরানো বিরোধ উসকে দিলেন পিটারসেন; কুক-পিটারসেন দ্বন্দ্বে এবার ইস্যু 'আইপিএল

১১

শিক্ষিকাকে ওসির সামনেই জুতাপেটা করল বিএনপি নেতা

১২

পথই যাঁর ঠিকানা: এক নিঃস্বার্থ কলম যোদ্ধার গল্প

১৩

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন:

১৪

সাবেক ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ:

১৫

বরিশালে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে প্রেমিককে মারধর, ধর্ষণের চেষ্টা

১৬

বাউফলে নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার: তদন্ত শুরু

১৭

বরিশালে প্রেমিকের বাসায় তরুণীর হত্যাকাণ্ড:

১৮

বনানীতে বাসের বেপরোয়া গতির কারণে প্রাণহানির ঘটনা: নিহত ২ জন

১৯

স্বস্তির লক্ষণ: রাজধানীর পাম্পগুলোতে তেলের দীর্ঘ লাইন কমছে

২০
Ad
Ad
Katha Expert