প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১২:০৪ পিএম
          --- ২ দিন আগে
Ad

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

অ- অ+
কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা
কেস ফলোআপ: বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যামামলার নতুন তথ্য প্রকাশ, তদন্তে অগ্রগতি।
Ad

কেস ফলোআপঃ ১৯ (dmp news)

ডিএমপি নিউজঃ বাড্ডায় চাঞ্চল্যকর ছেলে ধরা সন্দেহে তাছলিমা বেগম রেনু হত্যা মামলার কেস ফলোআপ

ঘটনার তারিখ  সময়ঃ তারিখ ২০ জুলাই, ২০১৯  ইং   সকাল অনুমান ০৮.০০ টা হতে ০৯.০০ টার মধ্যে।

ঘটনাস্থলঃ বাড্ডা থানাধীন উওর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে। 

 বাদীঃ  সৈয়দ নাসির উদ্দিন টিটু।

মামলা নাম্বার  তারিখঃ বাড্ডা থানার মামলা নং-৩০, তারিখ-২০/০৭/২০১৯ খ্রিঃ।

তদন্তকারী সংস্থাঃ গোয়েন্দা ও অপরাধ তথ্য (মতিঝিল) বিভাগ, ডিএমপি, ঢাকা।

অভিযোগ পত্রঃ বাড্ডা থানার অভিযোগ পত্র নং-৩৬৯, তারিখঃ ০৭/০৯/২০২০ ইং।

ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।

মোট অভিযুক্তঃ ১৫ জন

আলামতঃ ১০ টি ।

মোট সাক্ষীঃ ৩৬ জন ।

মোট নিহতঃ ০১ জন।

এজাহারের সংক্ষিপ্ত বিবরণঃ

২০ জুলাই, ২০১৯ তারিখে ভিকটিম তাছলিমা বেগম রেনু তার ছেলে তাসিন আল মাহির ও মেয়ে তাসমিন তুবাকে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্যে খোঁজ খবর নিতে গেলে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যায়। এ ঘটনায় ভিকটিমের বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে।

তদন্তঃ

চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলাটির তদন্তভার গ্রহন করে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য (মতিঝিল) বিভাগ। মামলাটি নিবিড় তদন্তে ১৯ জন অভিযুক্তের সম্পৃক্ততা পাওয়া যায়। অভিযুক্তদের মধ্যে ১৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ০১ জন অভিযুক্ত পলাতক। অপর ০৪ জন অভিযুক্তের (আলিফ, টোকাই মারুফ, সুমন ও আকলিমা) পূর্নাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব না হওয়ায় তাদের অভিযুক্ত করা যায়নি। ঘটনায় জড়িত অব্যহতি প্রাপ্ত অভিযুক্তদের নাম ঠিকানা সংগ্রহ কিংবা গ্রেফতার করা সম্ভব হইলে সম্পূরক অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন অভিযুক্ত বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃত ১৪ জন :  গ্রেফতারকৃত ১৪ জন অভিযুক্তের মধ্যে ০২ জন অপ্রাপ্ত বয়স্ক অভিযুক্ত রয়েছে।

ক। গ্রেফতারকৃত (প্রাপ্ত বয়স্ক) ১২ জন হলেনঃ

১।  মোঃ ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা (২০),

২। মোছাঃ রিয়া বেগম ওরফে ময়না বেগম (২৯),

৩। মোঃ আবুল কালাম আজাদ ওরফে আজাদ মন্ডল (৫০),

৪। মোঃ কামাল হোসেন (৪০),

০৫।  মোঃ শাহিন (৩২),

৬। মোঃ বাচ্চু মিয়া (৩৬),

 ৭। মোঃ বাপ্পী ওরফে শহিদুল ইসলাম (২১),

  ৮। মোঃ মুরাদ মিয়া (২৬),

৯। মোঃ সোহেল রানা (৩০),

১০। আসাদুল ইসলাম(২২),

 ১১। মোঃ বিল্লাল মোল্লা (৩২)

১২। মোঃ রাজু ওরফে রুম্মান হোসেন (২৩)।

খ। গ্রেফতারকৃত (অপ্রাপ্ত বয়স্ক) ০২ জন হলেনঃ

১। মোঃ জাফর হোসেন পাটোয়ারী (১৭)

 ২। ওয়াসিম ওরফে মোঃ অসিম আহম্মদ (১৪)।

অভিযুক্তদ্বয় অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক (Split-up) অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

পলাতকঃ ০১ জন।

০১। মোঃ মহিউদ্দিন (১৮)

অসনাক্তকৃত  অগ্রেফতারকৃত ০৪ জন হলেনঃ

০১। আলিফ

২। টোকাই মারুফ

৩। সুমন

৪। আকলিমা।

মামলার বর্তমান অবস্থাঃ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১০

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১১

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১২

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৩

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৪

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৫

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৬

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৭

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৮

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

১৯

শিগগিরই গঠিত হচ্ছে দশম ওয়েজ বোর্ড: সংসদে তথ্যমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert