
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিরতির মধ্যেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। তবে, কিছু ফ্লাইট এখনও নিয়মিতভাবে বাতিল হচ্ছে। বৃহস্পতি ও শুক্রবার মধ্যরাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৯টি।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল শনিবার জানিয়েছেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ডিপার্চার, ইউএস-বাংলার একটি অ্যারাইভাল এবং একটি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর দুটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার, এবং সালাম এয়ারের মাস্কাটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার।
তিনি আরও জানান, ওই দুই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ১২টি অ্যারাইভাল এবং ১১টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা পরবর্তী যুদ্ধবিরতির কারণে শাহ আমানত বিমানবন্দরে মোট ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।