
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মন্তব্য করেছেন, যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বারা হরমুজ প্রণালিকে সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা একটি যথার্থ পদক্ষেপ।
একটি বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের অধিকার ও স্বাধীনতার পূর্ণ পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সকল পক্ষের দ্বারা সম্মানিত হওয়া উচিত।’
তিনি আরও আশা প্রকাশ করেন, ‘এই পদক্ষেপটি যুদ্ধবিরতির পাশাপাশি পক্ষগুলোর মধ্যে আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে, তিনি পাকিস্তানের মধ্যস্থতায় চলমান সংলাপকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।’
সূত্র: বিবিসি
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।