প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ০৬:৫০ এএম
          --- ৩ মাস আগে
Ad

কলেজছাত্র ওয়াহিদুল হত্যা: এজাহারনামীয় আসামি রাফসান গ্রেপ্তার

অ- অ+
কলেজছাত্র ওয়াহিদুল হত্যা: এজাহারনামীয় আসামি রাফসান গ্রেপ্তার
কলেজছাত্র ওয়াহিদুল হত্যা: এজাহারনামীয় আসামি রাফসান গ্রেপ্তার
Ad


চট্টগ্রাম প্রতিনিধি | Katha24.com


চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত কলেজছাত্র ওয়াহিদুল হক সাব্বির হত্যাকাণ্ডে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তার আসামির নাম ইরফাত আলী ওরফে রাফসান। রোববার (১৮ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

র‍্যাবের অভিযান, পুলিশের হাতে হস্তান্তর

র‍্যাব-৭ জানায়, হালিশহর থানার কিশোর গ্যাং ‘পাইথন’ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট এই চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাফসানকে একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ মে হালিশহরের নয়াবাজার এলাকায় ওয়াহিদুল হক সাব্বিরের ওপর হামলা চালানো হয়। প্রথমে তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়, পরে পেটে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা যান।

নিহতের পরিচয় ও মামলা

নিহত ওয়াহিদুল হক সাব্বির নগরের মুরাদপুর এলাকার শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার বাবা মোহাম্মদ এসহাক বাদী হয়ে হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert