প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ০১:৩০ পিএম
          --- ১ সপ্তাহ আগে
Ad

পাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্রদলের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ

অ- অ+
পাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্রদলের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ
পাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদলের উদ্যোগে হেল্প ডেস্ক, ফ্রি মেডিকেল সেবা, পানি ও বিশ্রাম ব্যবস্থাসহ নানা সহায়ক কার্যক্রম শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
Ad

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত এই পরীক্ষাকে কেন্দ্র করে দিনভর শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানবিক ও সহায়ক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বিশ্ববিদ্যালয় শাখা।

মূল কেন্দ্রসহ পাবনা শহরের আরও ৫টি উপ-কেন্দ্রজুড়ে তাদের এই উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। সরেজমিনে দেখা যায়, ভর্তিচ্ছুদের সুবিধার্থে স্থাপন করা হয় তথ্য সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক), যেখানে শিক্ষার্থীরা সহজেই নিজেদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা পান।

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে অসুস্থ বা দুর্বল পরীক্ষার্থীরা তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিতে পারেন। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সরবরাহ করা হয় নিরাপদ পানীয় জল, কলম এবং হালকা নাস্তা।

অভিভাবকদের জন্য বিশেষ বিশ্রাম ব্যবস্থাও রাখা হয়, যা তীব্র গরমের মধ্যে এনে দেয় স্বস্তির পরিবেশ। এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

এক পরীক্ষার্থী বলেন, “পাবনায় প্রথমবার এসে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে দিকনির্দেশনা ও পানি পেয়ে অনেক উপকার হয়েছে। অভিভাবকদের বসার ব্যবস্থাও সত্যিই প্রশংসনীয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোজাহিদ হোসেন বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করি। শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকা আমাদের দায়িত্ব। প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি।”

উল্লেখ্য, এবারের পরীক্ষায় মোট ১৩,৪৮৫ জন আবেদনকারীর মধ্যে ৭৭.৯৮ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষ ও পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যের সংকট

তথ্যমন্ত্রী: অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহায়তা কামনা

অবরোধ তুলে নিলে ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি ইরান

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার প্রতিবাদে চবি ছাএ শিবিরের: বিক্ষোভ মিছিল

পানির কমতির কারণে ক্রেতাকে দা দিয়ে হামলা করলো বিক্রেতা!

নরসিংদীতে প্রাণের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র প্রতিমন্ত্রী:

এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য নয়: জামায়াতের নীতিগত অবস্থান

মানুষের রেকর্ড চুরমার: বেইজিং হাফ ম্যারাথনে চীনা রোবটের বিশ্বজয়!

আবু হায়দারের ব্যাটে বিসিএলে নতুন ঝলক:

টেকনাফ বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার

১০

জকসুর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার

১১

মস্তিষ্কের রহস্যময় জটিলতা ‘প্রেস সিনড্রোম’: লক্ষণ, ঝুঁকি ও বাঁচার উপায়

১২

ঘাড়ের হাড় ভেঙে মৌসুম শেষ ক্লিন্সম্যান-পুত্রের: অনিশ্চিত বিশ্বকাপ যাত্রা

১৩

ট্রাম্পের ছায়ায় কোণঠাসা ভ্যান্স: বিদ্রোহ নাকি আনুগত্য, কোন পথে ‘মাগা’ উত্তরসূরি?

১৪

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ব্যবসা ও মুনাফায় ভাটা: ৩ মাসে কমেছে ৮ কোটি টাকা

১৫

ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা!

১৬

সাইবার বুলিং বন্ধ না হলে রাজনীতিতে নারীরা আসবে না: সেলিনা সুলতানা নিশিতা

১৭

বন্ধ মিল চালুর প্রক্রিয়া শুরু, অগ্রাধিকার পাবে স্থানীয়দের কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী

১৮

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

১৯

হাসিনা হওয়ার মিশনে নামবেন না’: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ছাত্রশক্তির হুঁশিয়ারি

২০
Ad
Ad
Katha Expert