প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ০৫:২৩ পিএম
          --- ২ সপ্তাহ আগে
Ad

ফুডকোর্ট পরিচালনায় সাংবাদিক সংগঠনের ওপর প্রভাব বিস্তারের অভিযোগে স্বঘোষিত ছাত্রদল নেতার

অ- অ+
ফুডকোর্ট পরিচালনায় সাংবাদিক সংগঠনের ওপর প্রভাব বিস্তারের অভিযোগে স্বঘোষিত ছাত্রদল নেতার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট সংলগ্ন ফুড কোর্টের চুক্তি বহাল রাখা এবং ব্যবসায়িক নিয়ন্ত্রণ ধরে রাখতে একটি সাংবাদিক সংগঠনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে এক স্বঘোষিত ছাত্রদল নেতার বিরুদ্ধে।
Ad

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট সংলগ্ন ফুড কোর্টের চুক্তি বহাল রাখা এবং ব্যবসায়িক নিয়ন্ত্রণ ধরে রাখতে একটি সাংবাদিক সংগঠনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে এক স্বঘোষিত ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে জানা গেছে।


অনুসন্ধানে জানা যায়, প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ক্যাফেটেরিয়ায় প্রায় ৬০টি আসন থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। এ সংকট নিরসনে সাবেক উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের সময়ে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় গেট সংলগ্ন এলাকায় একটি ফুড কোর্ট নির্মাণ করা হয়। এর উদ্দেশ্য ছিল স্বল্প খরচে শিক্ষার্থীদের জন্য খাবারের সুবিধা নিশ্চিত করা।


বর্তমানে ফুড কোর্টটিতে কফি ও লেমন টি ২০ টাকা, লুচি-ডাল ২০ টাকা, দই-চিড়া ও কলা ৩৫ টাকা, কাপ দই ৪০ টাকা, সামুচা ১০ টাকা, ভেজিটেবল রোল ২০ টাকা এবং লাচ্ছি ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, কম মূল্যের খাবার থাকার কথা থাকলেও এখানে তুলনামূলক বেশি দামে খাবার কিনতে হচ্ছে। এছাড়া খাবারের মান ও পরিবেশনাও সন্তোষজনক নয়।


১৬তম ব্যাচের শিক্ষার্থী সাগর রায় বলেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকার কারণে এখানে বিশ্ববিদ্যালয়ের ভর্তুকি সুবিধা থাকা সত্ত্বেও প্রাইভেট প্রতিষ্ঠানের মতো দামে খাবার বিক্রি করা হচ্ছে। যেখানে দাম কম থাকার কথা, সেখানে উল্টো বেশি দামে খাবার কিনতে হচ্ছে।


অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফুড কোর্টটির পরিচালনার দায়িত্ব নেন নজরুল ইসলাম। এরপর থেকে ব্যবসায়িক নিয়ন্ত্রণ ধরে রাখতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে নিজ জেলার শিক্ষার্থীদের নিয়ে একটি প্রভাব বলয় তৈরির চেষ্টা করেন।


এর অংশ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্যকে ডেকে অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক ইউসুব ওসমানের মাধ্যমে একটি লিখিত কাগজে স্বাক্ষর নেওয়া হয়, যেখানে সংগঠনের সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা হয়।


তবে পরে সংশ্লিষ্ট সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, দলীয় প্রভাব, ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ওই স্বাক্ষর নেওয়া হয়েছিল। বিষয়টি সংগঠনের প্রধান উপদেষ্টার নজরে এলে তিনি ইউসুব ওসমানের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় গত ২ এপ্রিল অনুষ্ঠিত জরুরি কার্যনির্বাহী সভায় ইউসুব ওসমানকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।


উল্লেখ্য, নজরুল ইসলাম ও ইউসুব ওসমানের বাড়ি একই জেলায়। এছাড়া বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন দায়িত্ব গ্রহণের পর এক পর্যায়ে সংবাদ প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ইউসুব ওসমানের বিরুদ্ধে। পরে বিষয়টি প্রধান উপদেষ্টার পরামর্শে সমাধান করা হয়।


এ বিষয়ে নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


এ বিষয়ে জবি প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান বলেন, নজরুল ইসলাম জবি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি নিজেকে ছাত্রদল কর্মী হিসেবে পরিচয় দিলেও বিষয়টি তাদের জানা নেই। তিনি প্রধান উপদেষ্টা রাকিব ইসলামের মাধ্যমে প্রেসক্লাবে কাজ শুরু করলেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন না। পরবর্তীতে ছাত্রদল ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ফুড কোর্ট পরিচালনার দায়িত্ব নেওয়ার বিষয়টি তারা জানতে পারেন। এছাড়া ইউসুব ওসমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসায় উপদেষ্টা ও কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert