প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ০৯:৫৯ এএম
          --- ২ সপ্তাহ আগে
Ad

বাউফলে জেলেদের চাল বিতরণে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ এমপির

অ- অ+
বাউফলে জেলেদের চাল বিতরণে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ এমপির
বাউফলে জেলেদের চাল বিতরণে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ এমপির
Ad

কথা২৪ । ডেস্ক রিপোর্ট ঢাকা 

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এমপি জানান, জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে যে দুর্নীতির চিত্র সামনে এসেছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করে ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং জনগণের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের দাবি, প্রকৃত জেলেদের বঞ্চিত করে চাল বিতরণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষ ও পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যের সংকট

তথ্যমন্ত্রী: অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহায়তা কামনা

অবরোধ তুলে নিলে ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি ইরান

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার প্রতিবাদে চবি ছাএ শিবিরের: বিক্ষোভ মিছিল

পানির কমতির কারণে ক্রেতাকে দা দিয়ে হামলা করলো বিক্রেতা!

নরসিংদীতে প্রাণের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র প্রতিমন্ত্রী:

এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য নয়: জামায়াতের নীতিগত অবস্থান

মানুষের রেকর্ড চুরমার: বেইজিং হাফ ম্যারাথনে চীনা রোবটের বিশ্বজয়!

আবু হায়দারের ব্যাটে বিসিএলে নতুন ঝলক:

টেকনাফ বাহারছড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার

১০

জকসুর উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার

১১

মস্তিষ্কের রহস্যময় জটিলতা ‘প্রেস সিনড্রোম’: লক্ষণ, ঝুঁকি ও বাঁচার উপায়

১২

ঘাড়ের হাড় ভেঙে মৌসুম শেষ ক্লিন্সম্যান-পুত্রের: অনিশ্চিত বিশ্বকাপ যাত্রা

১৩

ট্রাম্পের ছায়ায় কোণঠাসা ভ্যান্স: বিদ্রোহ নাকি আনুগত্য, কোন পথে ‘মাগা’ উত্তরসূরি?

১৪

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ব্যবসা ও মুনাফায় ভাটা: ৩ মাসে কমেছে ৮ কোটি টাকা

১৫

ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা!

১৬

সাইবার বুলিং বন্ধ না হলে রাজনীতিতে নারীরা আসবে না: সেলিনা সুলতানা নিশিতা

১৭

বন্ধ মিল চালুর প্রক্রিয়া শুরু, অগ্রাধিকার পাবে স্থানীয়দের কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী

১৮

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা!

১৯

হাসিনা হওয়ার মিশনে নামবেন না’: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ছাত্রশক্তির হুঁশিয়ারি

২০
Ad
Ad
Katha Expert