
ডেস্ক রিপোর্ট।কথা২৪ ঢাকা
ভারতের প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে তীব্র গ্যাস সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন সিএনজি ও এলপিজি পাম্পে জ্বালানি নিতে চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
শনিবার সকালে শহরের একাধিক গ্যাস স্টেশনে দেখা যায়, অসংখ্য টেম্পু ও অন্যান্য গণপরিবহন সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। সরবরাহ সংকটের কারণে বেশ কিছু পাম্পে গ্যাস শেষ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং চাহিদার বৃদ্ধির ফলে এই সংকট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন টেম্পু ও অটোরিকশা চালকরা, যাদের দৈনন্দিন আয়ের ওপর সরাসরি প্রভাব পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন খাতে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যা সাধারণ মানুষের চলাচলেও অসুবিধা বাড়াতে পারে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।